Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home অক্টোবরে সীমান্তে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: বিজিবি
জাতীয় ডেস্ক
Bangladesh breaking news জাতীয়

অক্টোবরে সীমান্তে প্রায় ২০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ: বিজিবি

জাতীয় ডেস্কTarek HasanNovember 10, 20253 Mins Read
Advertisement

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বছরের অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ২০৬ কোটি ৪২ লাখ ৬৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে।

বিজিবি

রবিবার (৯ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে— ৩ কেজি ২৬২ দশমিক ৭৬ গ্রাম স্বর্ণ, ১১ কেজি ৪১০ গ্রাম রূপা, ৩৩ হাজার ৯১০টি শাড়ি, ১৯ হাজার ৫৮০টি থ্রিপিস বা শার্টপিস বা চাদর বা কম্বল, ১৬ হাজার ৯৯১টি তৈরি পোশাক, ৫৬৯ মিটার থানকাপড়, ১ লাখ ৭১ হাজার ৯৪৬টি কসমেটিক্স সামগ্রী, ৬ হাজার ২২৭ পিস ইমিটেশন গহনা, ১৭ লাখ ৬১ হাজার ৫২৬টি আতশবাজি, ৬ হাজার ৫২ ঘনফুট কাঠ, ৪ হাজার ৫৮৯ কেজি চা পাতা, ১০ হাজার ৩৯২ কেজি সুপারি, ৩১ হাজার ৬৫১ কেজি কয়লা, ৫৩৫ ঘনফুট পাথর, ৩৭ হাজার ৩৫৫ কেজি সুতা বা কারেন্ট বা দুয়ারি জাল, ২৫১টি মোবাইল, ৩১ হাজার ৬৭৮টি মোবাইল ডিসপ্লে, ৪৮ হাজার ২৮৬টি চশমা, ৪০ হাজার ৮২৬ কেজি জিরা, ৯ হাজার ৯১৪ কেজি চিনি, ২৬ হাজার ৪৫৮ কেজি পেঁয়াজ, ৬০১ কেজি রসুন, ৫ হাজার ৩৭৮ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ৭ হাজার ৬৯০ কেজি সার, ৫ হাজার ২৪ প্যাকেট কীটনাশক, ৩ হাজার ২ লিটার ডিজেল, ১ লাখ ৯ হাজার ৭৩২ পিস চকলেট, দেড় হাজার গরু বা মহিষ, ১০টি ট্রাক বা কাভার্ড ভ্যান, ২১টি পিকআপ বা মহেন্দ্র, ২টি ট্রাক্টর, ৪টি প্রাইভেটকার বা মাইক্রোবাস, ৯টি ট্রলি, ১৯৭টি নৌকা, ৩২টি সিএনজি বা ইজিবাইক, ৪৯টি মোটরসাইকেল এবং ৩০টি বাইসাইকেল বা ভ্যান।  

একই সময়ে উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে—৪টি দেশীয় বা দেশীয় পিস্তল, একটি রিভলভার, ৩টি মর্টার সেল, ৬টি হ্যান্ড গ্রেনেড, ৩টি ম্যাগাজিন, ৫৩ রাউন্ড গোলাবারুদ, ২৫০ গ্রাম বিস্ফোরক, ২টি ডেটোনেটর এবং ৭টি অন্যান্য অস্ত্রও উদ্ধার করা হয়েছে। 

এ ছাড়াও অক্টোবরে মাসে বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৩ লাখ ৮২ হাজার ৪৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩ কেজি ২০৫ গ্রাম হেরোইন, ৫ হাজার ৪৬৫ বোতল ফেনসিডিল, ১০ হাজার ৫৮২ বোতল বিদেশি মদ, ২৫১ দশমিক ৫ লিটার বাংলা মদ, ১ হাজার ২৬৭ ক্যান বিয়ার, ১ হাজার ৭৮২ কেজি ২৪০ গ্রাম গাঁজা, ১ লাখ ৩০ হাজার ৭৫৯ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৫৫ হাজার ৯১৭টি নেশাজাতীয় ট্যাবলেট বা ইনজেকশন, ৪ হাজার ৮২ বোতল ইস্কাফ সিরাপ, ৬ হাজার ৩০৯টি এ্যানেগ্রা বা সেনেগ্রা ট্যাবলেট, ১৩০ কেজি ইয়াবা পাউডার এবং ৭ লাখ ২৭ হাজার ৭৬৮ পিস বিভিন্ন প্রকার ঔষধ ও অন্যান্য ট্যাবলেট। 

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদকপাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৮৪ জন চোরাচালানকারী এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ২১০ জন বাংলাদেশি নাগরিক ও তিনজন ভারতীয় নাগরিককে আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া অক্টোবরে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৯৩ জন মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ‘প্রায় ২০৭ bangladesh, breaking news অক্টোবরে কোটি চোরাচালান জব্দ, টাকার পণ্য বিজিবি সীমান্তে
Related Posts
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

December 14, 2025
ট্রোলের মুখে শুভশ্রী

মেসিকে না দেখতে পেয়ে উত্তাল যুবভারতী, ছবি পোস্ট করে ট্রোলের মুখে শুভশ্রী

December 14, 2025
ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

December 14, 2025
Latest News
হাদির ওপর হামলা

হাদির ওপর হামলা: মোটরসাইকেল মালিক হান্নান সম্পর্কে যা জানা গেল

ট্রোলের মুখে শুভশ্রী

মেসিকে না দেখতে পেয়ে উত্তাল যুবভারতী, ছবি পোস্ট করে ট্রোলের মুখে শুভশ্রী

ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

বিএনপির শ্রদ্ধা

তারেক রহমানের পক্ষে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিএনপির শ্রদ্ধা

হাদি

হাদির অবস্থা অপরিবর্তিত, উন্নতি হলে বিদেশে নেওয়ার পরিকল্পনা

Geminids Meteor Showers

What Makes the Geminids Meteor Showers Unique

ভারতের নাগরিকত্ব

ভারতের নাগরিকত্ব পাওয়া ৩৬ বাংলাদেশির তালিকায় আছেন যারা

অভিনেত্রী প্রিয়ামনি

দক্ষিণ থেকে বলিউড—ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়ামনি

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

কড়া নিরাপত্তায় ট্রাইব্যুনালে আনা হলো ১৫ সেনা কর্মকর্তাকে

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.