Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অগ্নিকাণ্ডে আহত রোগীদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
জাতীয়

অগ্নিকাণ্ডে আহত রোগীদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJune 6, 2022Updated:June 6, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চট্টগ্রামের সীতাকুন্ডে মর্মান্তিক অগ্নিকান্ডের কারণে আহত সকল রোগীদের সব ধরনের চিকিৎসা সেবা শতভাগ নিশ্চিত করা হয়েছে।

অগ্নিকাণ্ডে আহত রোগীদের শতভাগ চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি
Advertisement

আজ সোমবার দুপুরে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সীতাকুন্ডের অগ্নিকান্ডে চিকিৎসাধীন রোগীদের সার্বিক চিকিৎসা সেবা পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১৪ জন ও ঢাকা মেডিকেলে একজন রোগীর নিবিড় চিকিৎসা পরিচর্যাসহ চট্টগ্রামের আলাদা একটি বার্ন ইনস্টিটিউটেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তিনি বলেন, বার্ন ইনস্টিটিউট ছাড়াও সংশ্লিষ্ট এলাকায় অন্যান্য জেনারেল হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক, নার্সদের ২৪ ঘন্টা ডিউটি নিশ্চিত করা হয়েছে। সীতাকুন্ডে অগ্নিকান্ডে আহত রোগীদের চিকিৎসা সেবা সরাসরি পর্যবেক্ষণের জন্য ঢাকা থেকে বিশেষ চিকিৎসক টিম চট্টগ্রামে পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেও বিষয়টি দেখাশোনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। আমরা সবখান থেকে সার্বক্ষণিক চিকিৎসার খোঁজখবর নিচ্ছি। এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সঠিক চিকিৎসার জন্য চট্টগ্রাম ও ঢাকায় সরকারি হাসপাতালগুলি সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রয়েছে।

পরিদর্শনকালে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো: সাইফুল হাসান বাদল, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্ম্দ খুরশীদ আলম, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী মিরপুরের মাজার রোডের মাতৃসদন হাসপাতালে উপস্থিত হয়ে দেশের ৫টি সরকারি হাসপাতালের পরিচালকদের নিকট ৫টি উন্নতমানের অ্যাম্বুলেন্স গাড়ি তুলে দেন। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa