Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার : কাদের
জাতীয় স্লাইডার

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কআগস্ট 19, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীর মিরপুরের ঝিলপাড় বস্তির অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করবে সরকার।

ফাইল ছবি
Advertisement

তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্বস্ত করছি, আমরা কথায় নয় কাজে বিশ্বাস করি। বস্তিবাসী মানুষকে পুনর্বাসন করবে সরকার। এসব অসহায় মানুষের পাশে আমরা আছি এবং ভবিষ্যতেও থাকবো।’

মন্ত্রী আজ সোমবার বঙ্গবন্ধু বিদ্যানিকেতনে মিরপুর-রূপনগরের ঝিলপাড় বস্তিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা এই ক্ষতিগ্রস্ত বস্তিবাসীর পাশে আছি। যতদিন পর্যন্ত না পুনরায় আপনাদের পুনর্বাসন করা না যায়। ততদিন পর্যন্ত আমরা আপনাদের ত্রাণসহ সকল ধরনের সহযোগিতা করব। আপনারা নিজেদের অসহায় ভাববেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সব সময় আপনাদের পাশে আছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য ওবায়দুল কাদের বলেন, অগ্নিকান্ডের ঘটনাস্থল দেখতে এসে রিলিফ দেয়ার নামে মির্জা ফখরুল আমাদের সরকার ও স্থানীয় সংসদ সদস্যদের নামে বিষোদগার করে গেছেন। জনগণ বড় বড় বক্তৃতা শুনতে চায় না, আশ্বাসও শুনতে চায় না, চায় সহযোগিতা। আপনারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা করেননি। শুধু এসে বক্তৃতা করে গেছেন।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, বিএনপি গত দেড় বছরে দেড় মিনিটও আন্দোলন করতে পারেনি। আদালতে ব্যর্থ হয়ে বেগম জিয়াকে এখনো মুক্ত করতে পারেনি। তারা আদালতে ব্যর্থ, আন্দোলনেও ব্যর্থ। এখন তারা বিদেশি দূতাবাসে নালিশ করে বেড়াচ্ছে।

কাদের বলেন, বিএনপি নাকি জাতিসংঘের কাছে ধর্না দেবে। দেশের মানুষের সমর্থন না পেয়ে এখন জাতিসংঘের ধর্না দেয়া ছাড়া তাদের আর কোনো গন্তব্য নেই। রাজনীতিতে বিএনপি যে কত দেউলিয়া এটা আজ প্রমাণিত।

এ সময়ে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুল মতিন খসরু, আওয়ামী লীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক সুজিত রায় নন্দি, স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাঈনুল হোসেন খান নিখিল প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

জুন 16, 2026
স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

জুন 16, 2026
rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

জুন 16, 2026
Latest News
আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

পদত্যাগ করে স্ত্রী জামালুন্নেসার ওপর দায়িত্ব দিলেন আদ-দ্বীনের শেখ মহিউদ্দিন

স্বাস্থ্যমন্ত্রী

শুধু প্যাথলজি নয়, আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্সও বাতিল : স্বাস্থ্যমন্ত্রী

rain

সন্ধ্যার মধ্যে ৯ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আদ্-দ্বীন

আদ্-দ্বীনের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিনের পদত্যাগ

শিক্ষা প্রতিমন্ত্রী

আমূল পরিবর্তন আনা হচ্ছে শিক্ষা ব্যবস্থার ৪ স্তম্ভে : শিক্ষা প্রতিমন্ত্রী

শিশু রামিসা

শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের

News

কূটনৈতিক পাসপোর্ট না নেয়া প্রসঙ্গে যা বললেন তথ্য উপদেষ্টা

আশুরা

আশুরা কবে, জানা যাবে আজ

বিবাহ নিবন্ধন

বিবাহ নিবন্ধনে বাধ্যতামূলক হবে ডিজিটাল জন্মসনদ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa