স্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা দিলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। আজ দুপুর ১টা ১৫ মিনিটেই নির্ধারিত হোটেলে পৌঁছান তামিম। শুরু থেকেই দেখা যায় তার চোখে পানি ছলছল করতে। পরবতীতে কথা বলার সময় অঝোরে কাঁদতে দেখা যায় তাকে।

তামিম জানান, বুধবার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচটিই ছিল আন্তর্জাতিক ক্রিকেটে আমার শেষ ম্যাচ। এ সময় বারবার কান্নায় ভেঙে পড়েন তিনি।

তামিম শুরুতেই বলেন, নরমালি এমন সময়ে যে কোনো ক্রিকেটারই স্পিচ লিখে নিয়ে আসে, কিন্তু এমন কিছু আমি করিনি। খুব দ্রুতই শেষ করব আমি।

Advertisement

নিজের বাবার স্বপ্নপূরণের জন্যই ক্রিকেট খেলেছেন জানিয়ে তিনি বলেন, আমি শুধু একটি কথাই বলতে চাই— আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। এর পরই কান্নায় ভেঙে পড়েন তিনি।

আন্তর্জাতিক ক্রিকেটের ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের জন্য তামিম ধন্যবাদ দিয়েছেন সতীর্থ, কোচ, বিসিবি, পরিবার ও সমর্থকদের, ‘ক্যারিয়ারের এই দীর্ঘ পথচলায় আমার সব সতীর্থ, সব কোচ, বিসিবির কর্মকর্তা, আমার পরিবার ও যারা আমার পাশে ছিলেন, নানাভাবে সহায়তা করেছেন, ভরসা রেখেছেন এবং আমার ভক্ত-সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের অনুসারী, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সবার অবদান ও ভালোবাসায় আমি চেষ্টা করেছি সব সময় দেশের জন্য নিজের সবটুকু উজাড় করে দিতে।’

ভারতের টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেন রোহিত-কোহলি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.