Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় অটোরিকশা বন্ধের প্রতিবাদে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তারা বিক্ষোভ শুরু করেন। পরে তারা সড়কে অবস্থান নেন, চলে দুপুর পর্যন্ত। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে যায়।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহম্মেদ বলেন, আটোরিকশা বন্ধের প্রতিবাদে রিকশাচালকরা মিরপুর-১০ মোড়ে এসে অবস্থান নেন। তারা অটোরিকশা বন্ধের প্রতিবাদে সড়কের বিভিন্ন পাশে বিক্ষোভ শুরু করলে যানজট সৃষ্টি হওয়ায় তাদের সড়ক থেকে সড়ানোর চেষ্টা চলছে।

এর আগে গত ১৫ মে রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে এক সভায় ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন সেতুমন্ত্রী।

ঢাকার অলি-গলিতে দাপিয়ে বেড়ানো ব্যাটারিচালিত রিকশা বিপজ্জনক উল্লেখ করে বিভিন্ন সময় এসব রিকশা চলাচল বন্ধের দাবি উঠলেও তা কমছে না।

তাই এবার খোদ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসবের বিষয়ে নির্দেশ দেন।

ঢাকায় ব্যাটারি-মোটরচালিত রিকশা চললেই ব্যবস্থা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.