
এর আগে গতকাল মঙ্গলবার সকালে শিশির রায়ের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অ্যাপোলো হাসপাতালে যান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম ও বিআরটিএ’র চেয়ারম্যান ড. কামরুল আহসানসহ অন্য সহকর্মীরা। এছাড়া তাঁর মৃত্যুতে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
প্রয়াতের বড় ভাই জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর রায় জানান, দুই দিন আগে হার্ট স্ট্রোক করেন শিশির রায়। এরপর থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



