Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অধরা টি-২০ বিশ্বকাপ নিয়ে গিলক্রিস্টের আক্ষেপ
খেলাধুলা

অধরা টি-২০ বিশ্বকাপ নিয়ে গিলক্রিস্টের আক্ষেপ

By Protik HossainNovember 12, 2019Updated:November 12, 20192 Mins Read

অধরা টি-২০ বিশ্বকাপ নিয়ে গিলক্রিস্টের আক্ষেপ

Advertisement
স্পোর্টস ডেস্ক: টি-২০ বিশ্বকাপের যাত্রা শুরু ২০০৭ সাল থেকে। শেষ বিশ্বকাপটি হয় ২০১৬ সালে। যার আয়োজক হিসেবে ছিলো ভারত এবং সংক্ষিপ্ত ফরমেটের ৬ নম্বর এই আসরে দ্বিতীয় বারের মতো চ্যাম্পিয়ন হয় ওয়েস্ট ইন্ডিজ। টি-২০ বিশ্বকাপের সপ্তম যাত্রাটি হবে ২০২০ সালের অক্টোবর মাসে অস্ট্রেলিয়াতে।

ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা এই বিশ্বকাপের স্বাদটা গ্রহণ করেছে অনেক আগেই। কিন্তু এক্ষেত্রে এখনও বঞ্চিত ৫ বারের মতো একদিনের ক্রিকেট বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর এ নিয়ে অনেকটাই আক্ষেপ সাবেক অজি কিংবদন্তী ক্রিকেটারদের।

একদিনের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া সেরাদের সেরা হলেও টি-২০ বিশ্বমঞ্চে ঠিক তার উলটো। ছোট্ট এই ফরমেটের ক্রিকেট বিশ্বকাপে আগামী বছর আয়োজক হিসেবে থাকছে অস্ট্রেলিয়া। আর তাই এবার আশার আলো দেখছে অস্ট্রেলিয়ার সাবেক উইকেট রক্ষক ব্যাটসম্যান, অ্যাডাম গিলক্রিস্ট।

অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়াকে নিয়ে মুম্বাইয়ের এক ইভেন্টে গিলক্রিস্ট বলেন, এবারের ঘরোয়া মৌসুমে তারা দারুণ করেছে। শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে তাদের জয়টা ছিলো প্রশংসনীয়। বর্তমান অস্ট্রেলিয়া দলটি সত্যিই খুব ভাল অবস্থানে রয়েছে। তাদের সামর্থ্য আছে শিরোপাটি জিতার।

আগামী বছর টি-২০ বিশ্বকাপে অজি দলের খেলোয়াড় নিয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়া সম্ভবত প্রথমবারের মতো তাদের সেরা দলকে নিয়মিত বাছাইয়ের দিকে মনোনিবেশ করছে। সংক্ষিপ্ততম এই ফর্ম্যাটের জন্য ভালো একটি দল গড়ার জন্য তাদের হাতে এখনও যথেষ্ট সময় আছে।

তিনি এ ব্যপারে আরও বলেন, আমার মনে হয় তারা এখনও তারা এইটা ভাবছে, বিশ্বমঞ্চে ক’জন স্পিনার খেলাবে। এক্ষেত্রে বামহাতি স্পিনার অ্যাশটন আগার খুব ভাল কাজ করছে। অজিরা আগারকে নিয়ে পরিকল্পণা করলে মন্দ হবে না।

অন্যদিকে, অলরাউন্ডার নিয়ে যদি বলতে যাই তবে এক্ষেত্রে দুজন শক্ত খেলোয়াড় রয়েছে তাদের ঝুলিতে। মিচেল মার্শ অথবা মার্কাস স্টয়নিসকে ব্যবহার করা যেতে পারে।

সুত্র: রয়টার্স

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)
Related Posts
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026
Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

July 21, 2026
আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

July 21, 2026

Latest News

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

দি মারিয়ার বার্তা

এবার মেসিদের জন্য দি মারিয়ার বার্তা

মেসির প্রশংসা

বিশ্বকাপ জয়ের উল্লাসেও রদ্রির মুখে শুধু মেসির প্রশংসা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa