Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, জনগণের অধিকার খর্ব করাই বিএনপি-জামায়াতের প্রধান কাজ। আজকেও তারা এ দেশের সাধারণ মেহনতি মানুষের অধিকার হনন করার জন্যই কালো পতাকা নিয়ে মাঠে নেমেছে এবং বিভিন্ন সভা-সমাবেশ করে চলেছে। আবারও এ দেশকে সন্ত্রাসী ও জঙ্গিবাদী দেশে পরিণত করার পাঁয়তারা করছে।

শনিবার (১০ ফেব্রুয়ারি) গাবতলী সিটি কলোনি মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশ আর পিছিয়ে নেই। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ক্ষুধা, দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে উঠে চলেছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ হবো। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কেউ নস্যাৎ করতে পারবে না।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ অতন্দ্র প্রহরীর মতো ওদের (বিএনপি-জামায়াত) রাজপথে প্রতিহত করেছে এবং করতে থাকবে। যতদিন পর্যন্ত এদের নিষিদ্ধ করে বাংলাদেশের রাজনীতি থেকে সম্পূর্ণ বিতাড়িত করতে না পারি ততদিন যুবলীগের নেতা-কর্মীরা রাজপথেই থাকবে।

তিনি বলেন, যখন সরকার দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আপনাদের কষ্ট লাঘব করার জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, তখন তাদের এই সকল অপরাজনীতি আপনাদের দুঃখ-কষ্ট বৃদ্ধি করার ফন্দি ছাড়া আর কিছু না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোৎ মাইনুল হোসেন খান নিখিল।

আরও উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোৎ মঞ্জুর আলম শাহীন, ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি জোদ্দার, তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ মোজহারুল ইসলাম, মোঃ সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হেমায়েত উদ্দিন মোল্লা, উপ-দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এন আই আহমেদ সৈকতসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

আমাদের সন্তানরা ক্রীড়া জগতকে উচ্চপর্যায়ে নিয়ে যাবে : তাপস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.