স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে ক্রিকেট সিরিজ। এই সিরিজ দিয়েই প্রথমবার সাদা বলের ক্রিকেটে ভারতকে স্থায়ীভাবে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এত দিন ধরে যে দায়িত্ব সামলেছেন বিরাট কোহলি। কিন্তু এখন পরিস্থিতি একেবারে বদলে গেছে।

শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোহিত তাঁর নেতৃত্বের পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।

সাদা বলে ভারতীয় দলের রণকৌশল নিয়ে রোহিত বলেন, ‘আমাদের বেশি কিছু বদলানোর দরকার নেই। শুধু পরিস্থিতি বিচার করে কয়েকটা জায়গায় সামান্য পরিবর্তন করা হবে। বিগত কয়েক বছর ধরে আমরা অসাধারণ ক্রিকেট খেলছি। শুধু একটি সিরিজে হেরে গেলে অযথা প্যানিক করার দরকার নেই। যদি আমরা কিছু পরিবর্তন করার চেষ্টা করি, সে ক্ষেত্রে আমরা অবশ্যই করব। তবে অন্য দলগুলোর মতো আমরা হঠাৎ করে কিছু পরিবর্তন করব না। আমাদের পদ্ধতি একেবারে আলাদা। যদি নতুন এবং আলাদা কিছু করতে হয়, তাহলে আমরা সেটার জন্যও প্রস্তুত। ‘

Advertisement

ওয়ানডেতে নেতৃত্ব হারানো বিরাট কোহলি এখন থেকে স্রেফ একজন ব্যাটার হিসেবে খেলবেন। নতুন অধিনায়ক রোহিতের কথায়, ‘বিরাট কোহলি যেখানে তার দায়িত্ব ছেড়েছে, আমার দায়িত্ব ঠিক সেই জায়গা থেকে শুরু হবে। ভারতীয় ক্রিকেট দলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার কাজ। প্রত্যেকেই নিজেদের দায়িত্ব সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। বেশি কিছু বদল করা হয়নি। শুধু পরিস্থিতি বিচার করে আমাদের খেলতে হবে। আমাকে খুব বেশি কিছু বদল করার দরকার নেই। ‘

রোহিত আরও বলেন, বিরাট যখন অধিনায়ক ছিল, তখন আমি সহ-অধিনায়ক ছিলাম। প্রত্যেকে দলের থেকে ভাল পারফরম্যান্সই আশা করে। যে ভাবে আমরা খেলেছি সে ভাবেই খেলব। খুব বেশি পরিবর্তনের দরকার নেই। শুধু মানিয়ে নেওয়া এবং নতুন নতুন জিনিস চেষ্টা করে দেখার কথাই আমরা বলেছি। এমন নয় যে আমি এসে সব কিছু বদলে দেব। দলের প্রত্যেককে নিজের দায়িত্ব বোঝানোও আমার কাজ হতে চলেছে।

রেকর্ড পরিমাণ রুপির সামনে কোহলি ও রোহিত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.