
রেলমন্ত্রী বলেন, ঈদে বাড়ি যাওয়া উপলক্ষে একসঙ্গে ৪০ থেকে ৫০ লাখ মানুষ টিকিট কাটার চেষ্টা করে, সেখানে টিকিট না পাওয়ার ভোগান্তি তো থাকবেই। কারণ ট্রেনের আসন সংখ্যা সীমিত।
লোকাল ট্রেনে যাত্রীদের স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নে মন্ত্রী বলেন, লোকাল ট্রেনে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানাতে আমরা নতুন এক প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছি। এ প্রযুক্তি ব্যবহার করা গেলে লোকাল ট্রেনগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানানো সম্ভব হবে। তবে কি ধরনের প্রযুক্তির ব্যবহার করা হবে সে সম্পর্কে কিছুই পরিষ্কার করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



