Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার অনলাইনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে যোগ দেবেন নরেন্দ্র মোদি
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

অনলাইনে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনে যোগ দেবেন নরেন্দ্র মোদি

By Hasan Majorমার্চ 11, 2020Updated:মার্চ 11, 20202 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৭ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দেবেন। খবর ইউএনবি’র।

এ উপলক্ষে মোদি একটি ভিডিও বার্তা প্রেরণ করবেন বলে বুধবার জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা।

এছাড়া ভারত ১৫০টি অ্যাম্বুলেন্স বাংলাদেশে সরবরাহ করবে বলেও জানান তিনি।

ভারত সফররত বাংলাদেশের ২০ সদস্যের মিডিয়া প্রতিনিধিদের সাথে হায়দরাবাদে এক মধ্যাহ্নভোজ অনুষ্ঠানে মতবিনিময়কালে এসব তথ্য জানান শ্রিংলা।

তিনি জানান, ১৫০টি অ্যাম্বুলেন্সের মধ্যে ১০০টি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং বাকি ৫০টি বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য সরবরাহ করা হবে।

অ্যাম্বুলেন্স সরবরাহ করার বিষয়ে ভারতের পররাষ্ট্রসচিব আরও বলেন, এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি উপহার, যে বিষয়ে পরে তিনি আনুষ্ঠানিক ঘোষণা দেবেন।

শ্রিংলা বলেন, ‘এটি একটি জনকেন্দ্রীক ধারণা, যা মানুষের সাথে মানুষের যোগাযোগ বাড়াবে।’

বাংলাদেশে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপনের জন্য গৃহীত বছরব্যাপী কর্মসূচি পুননির্ধারণ করা হয়েছে।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে বিশ্বজুড়ে বিদ্যমান পরিস্থিতিতে আগামী ১৭ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে নির্ধারিত বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে এবং তা পরে অনুষ্ঠিত হবে। ব্যাপক জনসমাগম এড়িয়ে অন্যান্য কর্মসূচিগুলোও পর্যায়ক্রমে উদযাপিত হবে।

গত রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানার উপস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

কর্মসূচি পুনর্নির্ধারণের পর ১৭ মার্চ নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের স্থগিতাদেশের বিষয়টি সোমবার নিশ্চিত করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পেয়েছে ভারত সরকার।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাভিশ কুমার সাংবাদিকদের জানান, ‘অনুষ্ঠানের নতুন তারিখগুলো আমাদেরকে পরে জানানো হবে বলে পরামর্শ দিয়েছে বাংলাদেশ সরকার।’

পরিস্থিতি বিবেচনায় নিয়ে করোনাভাইরাসের বিস্তার মোকাবিলায় বাংলাদেশের সাথে কাজ করতে ভারত প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠক ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগামী ১৭ মার্চ বাংলাদেশ সফরের কথা ছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

জুন 17, 2026
আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জুন 17, 2026
জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

পানি সরবরাহ বন্ধ

যেসব এলাকায় ১৮ ঘণ্টা পানি সরবরাহ বন্ধ থাকবে

প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

তুলে নেওয়া হয়েছে

মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া হয়েছে: ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa