Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার অনিয়ম রোধে ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়ার দাবি বিএনপির
অপরাধ-দুর্নীতি জাতীয় স্লাইডার

অনিয়ম রোধে ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়ার দাবি বিএনপির

By Hasan MajorApril 14, 2020Updated:April 14, 20202 Mins Read

অনিয়ম রোধে ত্রাণ বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়ার দাবি বিএনপির

Advertisement
জুমবাংলা ডেস্ক: স্বচ্ছতা নিশ্চিত ও অনিয়ম রোধে প্রান্তিক মানুষের তালিকা তৈরি করে ত্রাণ ও সরকারের অন্যান্য সহায়তা বিতরণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়ার জন্য মঙ্গলবার দাবি জানিয়েছে বিএনপি। খবর ইউএনবি’র।

দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন এক অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান।

তিনি বলেন, ‘আমি মনে করি একটি বিস্তৃত তালিকা তৈরি করা উচিত যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মানুষ ত্রাণ সহায়তা পান। ইতোমধ্যে সরকারের কাছে ভিজিএফ, টিআর, মুক্তিযোদ্ধা এবং বয়স্ক ভাতা প্রদানের তালিকা আছে। এ তালিকায় দিনমজুর, দরিদ্র ও নিম্ন আয়ের জনগণকে অন্তর্ভুক্ত করা উচিত।’

বিএনপির এ নেতা আরও বলেন, সশস্ত্র বাহিনীর সদস্যদের এ দায়িত্ব দেয়া হলে তারা সঠিকভাবে তালিকা তৈরি করবেন। সেনাবাহিনী ও পুলিশের তদারকির মাধ্যমে সব ত্রাণসামগ্রী এবং অন্যান্য সহায়তা বিতরণ করা হলে দরিদ্র মানুষরা এর উপকারভোগী হতে পারবে এবং তারা বেঁচে থাকতে পারবে।

তিনি বলেন, ‘সরকারের প্রধান কাজ হচ্ছে করোনাভাইরাসকে নিয়ন্ত্রণ করা এবং না খেয়ে মারা যাওয়ার হাত থেকে জনগণকে রক্ষা করা। এ ক্ষেত্রে আমাদেরও সরকারের পাশাপাশি অবদান রাখতে হবে।’

ত্রাণসামগ্রী বিতরণে অনিয়ম এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিদের ক্ষমতার অপব্যবহার নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের কথা উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতাসীন দলের লোকদের দিয়ে স্বচ্ছভাবে ত্রাণ বিতরণ করা সম্ভব নয়। কারণ তারা গত ১২ বছর ধরে ক্ষমতার অপব্যবহারে ডুবে রয়েছে। সরকার তা টের পেয়ে সোমবার থেকে ওএমএস চাল বিক্রি বন্ধ করে দিয়েছে।

সন্দেহভাজন কোভিড-১৯ আক্রান্তদের শিগগিরই পরীক্ষা করার মাধ্যমে চিহ্নিত করতে এবং তাদের সংর্স্পশে অন্যদের সংক্রমিত করা থেকে বাঁচাতে সরকারকে যতটা বেশি সম্ভব পরীক্ষা করার পরামর্শ দেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোশাররফ।

ক্রমবর্ধমান করোনা রোগী মোকাবিলায় এবং তাদের জীবন বাঁচানোর জন্য পর্যাপ্ত আইসিইউ বেড এবং ভেন্টিলেটরসহ হাসপাতালগুলোকে আরও উন্নত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

কার্যকরভাবে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে এবং মানুষকে বাঁচাতে নিয়োজিত স্বাস্থ্যকর্মী, সেনাবাহিনী এবং অন্যান্য আইন প্রয়োগকারীদের মতো প্রথম সারির যোদ্ধাদের আরও বেশি করে প্রণোদনা দেয়ার আহ্বান জানান বিএনপির এ নেতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

July 12, 2026
বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

July 12, 2026
দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

July 12, 2026

Latest News

ব্যারিস্টার ফুয়াদ

শেখ মুজিবকে সামনে রেখেই মুক্তিযুদ্ধ হয়েছে : ব্যারিস্টার ফুয়াদ

বৃষ্টিপাত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকাসহ ছয় বিভাগে অতিভারী বৃষ্টির শঙ্কা

দরিদ্র গৃহবধূ

ব্যাংক হিসাবে হঠাৎ ৭৫৯ কোটি, চোখ কপালে দরিদ্র গৃহবধূর

BD-PAK

পাকিস্তানের সঙ্গে নতুন এক সমঝোতা স্মারক সই করতে যাচ্ছে বাংলাদেশ

PM

জলাবদ্ধতা মোকাবিলায় কোনো গাফিলতি চলবেনা : প্রধানমন্ত্রী

বন্যা পরিস্থিতি

বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা, ১৬ জেলায় নতুন সতর্কবার্তা

ঝড়ের শঙ্কা

রাতে ২০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

এইচএসসি ও সমমান পরীক্ষা

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি ও সমমান পরীক্ষা

Sangsad

প্রবাসী কল্যাণ ব্যাংকে লুটপাট নিয়ে সংসদে যা বললেন অর্থমন্ত্রী

পাউবো

এখনও বিপৎসীমার ওপরে ৩ নদীর পানি, যে শঙ্কার কথা জানালো পাউবো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa