Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অনুপ্রবেশ: বিজিপির ৪ সদস্যকে মিয়ানমারে ফেরত
জাতীয়

অনুপ্রবেশ: বিজিপির ৪ সদস্যকে মিয়ানমারে ফেরত

By Saleh MohammadSeptember 4, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : সুজাউদ্দিন রুবেল, ঘুমধুম সীমান্ত থেকে : কক্সবাজারের টেকনাফ উ্রপজেলা সীমান্তে অস্ত্রসহ আটক মিয়ানমারের সীমান্তরক্ষা বাহিনী বিজিপির চার সদস্যকে দেশটির কাছে হস্তান্তর করেছে বিজিবি।

অনুপ্রবেশ: বিজিপির ৪ সদস্যকে মিয়ানমারে ফেরতবুধবার দুপুরে বান্দরবানের ঘুমধুম সীমান্তে পতাকা বৈঠকের পর এদের হস্তান্তর করা হয়।

গত ২৫ আগস্ট রাতে টেকনাফের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর তীর সীমান্ত থেকে সন্দেহজনকভাবে ঘুরাঘুরির সময় বাংলাদেশ সীমান্তরক্ষা বাহিনী বিজিবির সদস্যরা তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় একটি এমএ-১১ রাইফেল, ১০টি গুলি, ১টি টর্চলাইট এবং ৫টি মোবাইল ফোন। জব্দ করা হয় বিজিপির সদস্যদের বহনকারী একটি স্পিড বোট।

আটকদের ব্যাপারে ঊর্ধ্বতন কৃর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে এদের মিয়ানমারের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্তমতে, বুধবার দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত উভয় দেশের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশের ১২ সদস্যের নেতৃত্ব দেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ।

Advertisement

মিয়ানমারের ১০ সদস্যের নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল ক্য উইং। বৈঠকে উভয় দেশের সীমান্ত সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। শেষে অস্ত্রসহ আটক বিজিপির চার সদস্যকে হস্তান্তর করা হয়।

পতাকা বৈঠক শেষে সাংবাদিকদের টেকনাফস্থ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, বিজিপির চার সদস্যের বাংলাদেশে অনুপ্রবেশের দায় স্বীকার করে তাদের ফিরিয়ে নেয় মিয়ানমার। ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর ঘটবে না বলেও জানিয়েছে দেশটি।

এখন অস্ত্রসহ চার জনকে হস্তান্তর করা হলেও পরে নাফ নদীতে দুই দেশের যৌথ টহলের সময় স্পিড বোট ফেরত দেয়া হবে বলে জানান বিজিবি এই অধিনায়ক।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa