Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে যারা আছেন আর্জেন্টিনা দলে
খেলাধুলা ফুটবল

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপে যারা আছেন আর্জেন্টিনা দলে

By rskaligonjnewsMay 4, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের আসর বসছে আর্জেন্টিনায়। ২০ মে থেকে ১১ জুন পর্যন্ত চলবে আগামী দিনের সুপারস্টারদের টুর্নামেন্টটি। এই বিশ্বকাপ সামনে রেখে ২১ সদস্যের আর্জেন্টিনা স্কোয়াড ঘোষণা করেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো।

অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপ

আর্জেন্টিনা সিনিয়র দল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের বাছাইপর্বের গণ্ডি পার হতে পারেনি জুনিয়ররা। লাতিন আমেরিকা থেকে কোয়ালিফাই করে ব্রাজিল, উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। তবে কোয়ালিফাই না করা আর্জেন্টিনা শেষ পর্যন্ত আয়োজক হওয়ায় বিশ্বকাপ খেলার সুযোগ পাচ্ছে।

টুর্নামেন্টটির ইতিহাসে সফলতম দল আর্জেন্টিনা। এখন পর্যন্ত ছয় বার অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতেছে তারা। সর্বশেষ ২০০৭ সালে। এর আগে ২০০১ সালে আর্জেন্টিনার মাটিতে আন্ডার টুয়েন্টি বিশ্বকাপের আসর বসেছিল।

Advertisement

আর্জেন্টিনার আগামীর তারকাদের নেতৃত্বে হাভিয়ের মাশ্চেরানো।
এদিকে, মাশ্চেরানোর ২১ সদস্যের দলে জায়গা হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের তরুণ ফুটবলার আলসান্দ্রো গারনাচোর। দলে নেই রিয়াল মাদ্রিদের তরুণ খেলোয়াড় নিকলাস পাজও। ক্লাব থেকে অনুমতি না মেলায় তাদের এই বিশ্বকাপে খেলা হচ্ছে না।

তবে দলে জায়গা পেয়েছেন বার্সেলোনার রোমান ভেইগা, ম্যানচেস্টার সিটির ম্যাক্সিমো পেরন, ইন্টার মিলানের ভ্যালেন্তিন কারবনি, য়্যুভেন্তাসের ম্যাথিয়াস সোল ও ল্যাজিওর লুকা রোমেরোরা।

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল ক্লাব বোকা জুনিয়র্স ও রোসারিও সেন্ট্রাল থেকে সর্বোচ্চ দুজন করে জায়গা পেয়েছেন বিশ্বকাপ স্কোয়াডে। এছাড়া রিভার প্লেট রেসিং, সান লরেঞ্জো থেকে সুযোগ পেয়েছেন একজন করে।

আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক: ফেদেরিকো গোমেস, নিকলাস ক্লা, লুকাস লাভাগনিনো;

ডিফেন্ডার: অগাস্টিন গিয়াই, টমাস আভিলেস, লাউতারো ডি লল্লো, ভ্যালেন্তিন গোমেজ, রোমান ভেইগা, ভ্যালেন্তিন বোট;

মিডফিল্ডার: ম্যাথিউ ট্যাংলঙ্গো, ইগনাসিও মিরামন, ফেদারিকো রেডনডো, ম্যাক্সিমো পেরন, জিনো ইনফান্তিনো, ভ্যালেন্তিন কারবনি;

স্ট্রাইকার: ম্যাথিয়াস সোল, লুকা রোমেরো, আলেজো ভেলিজ, ইগনাসিও মাস্টার পুচ, হুয়ান গাউতো, ব্রিয়ান অ্যাগুইরে।

যে কারণে সাঙ্গাকারার রেকর্ড ছোঁয়া হলো না ফখর জামানের

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa