
স্পেনের এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে মেসি পরিষ্কার বলেছেন, ‘‘সত্যি কথাটা হচ্ছে ও (নেইমার) ফিরে এলে আমি ভীষণ খুশি হতাম। বুঝতে পারছি কয়েক জন মানুষ এটা চায়নি। যেভাবে ও চলে গিয়েছিল তাতে এ রকম হওয়া অস্বাভাবিক কিছু নয়। কিন্তু খেলাধুলো যদি একমাত্র মাপকাঠি হয়, তাহলে এ কথা নিঃসন্দেহে বলতে হবে যে, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার।’’
মেসি আরও বলেছেন, ‘‘অবশ্যই নেইমার থাকলে আমরা বার্সার যে পারফরম্যান্স বা ফল আশা করছি, তা সত্যি হওয়ার সম্ভাবনা বেড়ে যেত। ক্লাব হয়তো আরও এক ধাপ এগিয়ে যেতে পারত। স্পনসর, ক্লাবের ভাবমূর্তি, বৃদ্ধি- সব কিছু বিচার করেই এটা বলছি। কিন্তু বাস্তবটা হচ্ছে শেষ পর্যন্ত সে রকম কিছু হয়নি।’’
সাক্ষাৎকারে মেসির কথায় হতাশা স্পষ্ট হয়েছে। তিনি বলেছেন, ‘‘আমি জানি না ডিরেক্টরদের সঙ্গে ওকে আনার ব্যাপারে পিএসজি-র আলোচনার সময় ঠিক কী হয়েছিল। তবে এটা জানতাম যে ওরা নেইমারের সঙ্গেও কথা বলছিল। ও-ই (নেইমার) কীভাবে ব্যাপারটা এগোচ্ছে তা আমাকে জানিয়েছিল। ও সত্যিই মন থেকে বার্সায় ফিরে আসতে চেয়েছিল।’’
মেসি যোগ করেছেন, ‘‘জানি পিএসজি আর নেইমারের সঙ্গে আপস-মীমাংসা করা শক্ত। বিশ্বের অন্যতম সেরা নেইমার। তাই সিদ্ধান্তে আসাটা হয়তো কঠিনই ছিল।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



