জুমবাংলা ডেস্ক : অনৈতিক ব্যবসায় লিপ্ত যুব মহিলী লীগের শামীমা নুর পাপিয়াকে আজীবনের জন্য বহিষ্কার করতে যাচ্ছে কেন্দ্রীয় যুব মহিলা লীগ।

Advertisement

শনিবার (২২ ফেব্রুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশ ত্যাগের সময় অবৈধ অর্থসহ পাপিয়া ও আরও ৩ জনকে গ্রেফতার করে র‍্যাব।

ঘটনার পর কেন্দ্রীয় যুব মহিলা লীগ বিষয়টি নিয়ে বিব্রত বোধ করে। শুধু পাপিয়া নয় এরকম যদি আরো কেউ থেকে থাকে তাদের গ্রেফতারের পাশাপাশি যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হবে কেন্দ্রীয় যুব মহিলা লীগের পক্ষে থেকে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে আজীবন বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার।

তিনি গণমাধ্যমকে বলেন, “আমি অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে প্রেস রিলিজের মাধ্যমে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দেব। শুধু তাই না তাকে আজীবন বহিষ্কারের পাশাপাশি আইন শৃঙ্খলাবাহিনীকে অনুরোধ করব এরকম আরো যদি কেউ থেকে থাকে তাদেরও গ্রেফতার করে যথাযথ আইনী ব্যবস্থা নিতে। কারা এর সঙ্গে জড়িত কারা মদদ দিতো সব যেন খুঁজে বের করা হয়।”

তিনি বলেন, একজন দুই জনের কারনে আমাদের সংগঠনের ভাবমুর্তি নষ্ট হোক সেটা আমরা কখনই চাই না।

শনিবার বিকেলে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে র‌্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফী উল্লাহ বুলবুল বলেন, হোটেল ওয়েস্টিনের ২১ তলার প্রেসিডেন্ট কক্ষটি গত নভেম্বর মাসে ভাড়া নেন পাপিয়া। তিনি গত তিন মাসে ওই কক্ষের ভাড়া পরিশোধ করেছেন প্রায় ৮৮ লাখ টাকা। ১৯ তলায় একটি বার রয়েছে, যেটি তিনি পুরোটাই বুক করে নিতেন। সেখানে প্রতিদিন তিনি আড়াই লাখ টাকা মদের বিল পরিশোধ করতেন। সব মিলিয়ে দেখা যায়, গত তিন মাসে তিনি প্রায় তিন কোটি টাকা বিল পরিশোধ করেছেন হোটেল কর্তৃপক্ষকে।

শামীমা নুর পাপিয়া নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.