
শুক্রবার সকাল ৯টা থেকে বেলা ১২টা পযন্ত নগরীর কোট ঢালুর মোড় এলাকায় অবস্থিত একটি রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান।
তিনি বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তাদের দলীয় লোকদের বসিয়েছে। ওই সব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে। বর্তমান সরকারকে একটি যৌক্তিক সময় দেয়া দরকার। খুব বেশিও না আবার তাড়াহুড়া করাও উচিত না। বিভিন্ন জায়গায় দলীয় যেসব লোককে বসানো হয়েছে এই যৌক্তিক সময়ে সেসব জায়গা থেকে দলীয় লোকদের সরিয়ে নিরোপেক্ষ লোককে বসাতে হবে। এই কাজটা করতে যতটুকু সময় লাগে, সেই সময়টা আমাদেরকে দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমীর ড: মাওলানা কেরামত আলী। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যাপক আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মজিবুর রহমান ভুঁইয়া, হড়গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের রাজশাহী মহানগরের সহ সভাপতি আফাজ উদ্দিন সরকার, কুতুব উদ্দিন প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



