
মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জোনায়েদ সাকি। শুক্রবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সমাবেশ হয়।
এখনো দেশে জানমালের নিরাপত্তা বিধান হয়নি উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এভাবে চলতে পারে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক, হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিস্টান, বাঙালি-চাকমা-মারমা-আদিবাসী, নারী-পুরুষ অথবা যে রাজনৈতিক বিশ্বাস কিংবা জীবনচর্চার হোক না কেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, তিন মাস হয়ে গেছে। মানুষ আর বেশি দিন আপনাদের সময় দেবে না। অবিলম্বে সব ক্ষেত্রে মানুষ অগ্রগতি দেখতে চায়। জানমালের নিরাপত্তার ব্যবস্থা করেন। দ্রব্যমূল্য কমান, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করেন। আর সমস্ত রাজনৈতিক দল, শিক্ষার্থী, শ্রেণি-পেশার অংশীজনকে নিয়ে একসঙ্গে বসে এ রাষ্ট্রের রূপান্তর-সংস্কার, নতুন বন্দোবস্ত আর আগামী দিনের নির্বাচন, তার রোডম্যাপ ঘোষণা করেন।
এটাই এখন দেশের মানুষ চায় উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, মানুষের চাওয়া অনুযায়ী আপনাদের চলতে হবে। এটা পরিষ্কার করে মনে রাখবেন। দেশের মানুষ আপনাদের সহায়তা করেছে, সমর্থন করেছে। নির্বাচন পর্যন্ত আপনাদের সমর্থন করব। কিন্তু জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। না হলে জনগণ আপনাদের নিঃস্বার্থভাবে সমর্থন দেবে না।
সমাবেশে অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান, রাজনৈতিক পরিষদের নেতা হাসান মারুফ, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ, রাজনৈতিক পরিষদের নেতা মনির উদ্দিন, সম্পাদকমণ্ডলীর নেতা বাচ্চু ভূঁইয়া প্রমুখ বক্তব্য দেন।
স্ত্রীকে সঙ্গে নিয়ে রিকশা চালালেন ঢাকায় নিযুক্ত পাক হাইকমিশনার
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



