সব ঠিক থাকলে আজই অন্যরকম সেঞ্চুরিটা হয়ে যেতে পারে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের। বাংলাদেশের ১৩তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে রয়েছেন তিনি।

মিরাজ

Advertisement

আজ (সোমবার) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে নামলে ওয়ানডেতে শততম ম্যাচ পূর্ণ করবেন মিরাজ।

২০১৭ সালের মার্চে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মিরাজের। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামতে হয়নি তাকে। তবে বল হাতে ১০ ওভারে ৪৩ রানে ২ উইকেট নেন মিরাজ। অভিষেকের পর থেকে এরই মধ্যে দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

৯৯ ওয়ানডেতে ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৩.৪০ গড় ও ৭৭.৪৫ স্ট্রাইক রেটে ১৩৮১ রান করেছেন মিরাজ। বোলিংয়ে ৩৪.৮৩ গড় ও ৪.৭৮ ইকোনমিতে ১০৮ উইকেট নিয়েছেন এই ডান-হাতি ক্রিকেটার।

কোটি টাকা বোনাস বুঝে পেল সাফজয়ীরা

মিরাজের আগে বাংলাদেশের ১২জন ক্রিকেটার ওয়ানডেতে শততম ম্যাচ খেলেছেন। তারা হচ্ছেন-

মুশফিকুর রহিম (২৭২ ম্যাচ)
সাকিব আল হাসান (২৪৭ ম্যাচ)
তামিম ইকবাল (২৪৩ ম্যাচ)
মাহমুদউল্লাহ রিয়াদ (২৩৪ ম্যাচ)
মাশরাফি বিন মোর্ত্তজা (২১৮ ম্যাচ)
মোহাম্মদ আশরাফুল (১৭৫ ম্যাচ)
আব্দুর রাজ্জাক (১৫৩ ম্যাচ)
খালেদ মাসুদ (১২৬ ম্যাচ)
মোহাম্মদ রফিক (১২৩ ম্যাচ)
হাবিবুল বাশার (১১১ ম্যাচ)
মুস্তাফিজুর রহমান (১০৬ ম্যাচ)
রুবেল হোসেন (১০৪ ম্যাচ)।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.