Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় শাস্তি পাবেন এডিসি হারুন : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

শাস্তি পাবেন এডিসি হারুন : স্বরাষ্ট্রমন্ত্রী

By Bhuiyan Md TomalSeptember 10, 20232 Mins Read

শাস্তি পাবেন এডিসি হারুন : স্বরাষ্ট্রমন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক :  রাজধানীর শাহবাগ থানায় ধরে নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশিদ অন্যায়ের শাস্তি পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

আজ রবিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। তিনি আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট বাতায়নের (কল সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আফতাবনগরের পাসপোর্ট অফিসের সামনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ছাত্রলীগের দুই নেতাকে বেধড়ক মারধরের ঘটনায় এডিসি হারুন অর রশিদের বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা যিনি করেছেন, তিনি পুলিশের হোক বা যেই হোক না কেন—অন্যায় করলে শাস্তি পেতে হবে। কেন করেছেন, কী করেছেন আমরা জিজ্ঞেস করব। তাঁর ভুল কর্মকাণ্ডের জন্য তাঁকে জবাবদিহি করতে হবে।’

এর আগেও এডিসি হারুনের বিরুদ্ধে সাংবাদিকসহ অন্যকে ক্ষমতা দেখিয়ে মারধরের অভিযোগের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘গতকালের ঘটনাটি প্রথম উল্লেখযোগ্যভাবে আসছে, আমরা একটু দেখে নিই। আমরা এটা নিয়ে কাজ করছি। তিনি যতখানি অন্যায় করেছেন সেই শাস্তি তিনি পাবেন।’

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এমরান আহম্মদ ভূঁইয়া নিরাপত্তা হীনতার কথা বলে যুক্তরাষ্ট্রের দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। তাঁর নিরাপত্তার ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা উনি জানেন। তাঁকেই জিজ্ঞেস করা উচিত। আমার কাছে হাস্যকর মনে হয়েছে। ওনাকে জিজ্ঞেস করা উচিত বাংলাদেশের মানুষ কি এত নিরাপত্তাহীনতায় ভুগছে। আর এত বড় একটা পজিশনে থেকে কীভাবে এই কথাটা বললেন, ওনাকে জিজ্ঞেস করা দরকার।’

রমনা থেকে পিওএম উত্তর বিভাগে এডিসি হারুন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

July 8, 2026
সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

July 8, 2026
সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

July 8, 2026

Latest News

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Gruad

সড়কের পাশে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa