Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অপরাজিত আশরাফুলের ব্যাটে তারকাবহুল খুলনার হার
খেলাধুলা

অপরাজিত আশরাফুলের ব্যাটে তারকাবহুল খুলনার হার

By Sibbir OsmanNovember 26, 20203 Mins Read

অপরাজিত আশরাফুলের ব্যাটে তারকাবহুল খুলনার হার

Advertisement
স্পোর্টস ডেস্ক: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে মোহাম্মদ আশরাফুল প্রথম ম্যাচে করেছিলেন মাত্র ৫ রান। আজ অপরাজিত ২৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। কাগজে-কলমে জেমকন খুলনায় তারকার ছড়াছড়ি। জাতীয় দলের দুই সেরা তারকা সাকিব-মাহমুদউল্লাহর পাশাপাশি ইমরুল কায়েসরা আছেন। তবু মিনিস্টার গ্রুপ রাজশাহীর কাছে তারা হেরেছে ৬ উইকেটে। দারুণ হাফ সেঞ্চুরি উপহার দিয়েছেন রাজশাহী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আরও একবার ব্যর্থতার গল্প লিখেছে খুলনার তারকাখচিত টপঅর্ডার ব্যাটিং লাইনআপ। ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হওয়া ইমরুল কায়েস টানা দুই ম্যাচে ‘ডাক’ মারলেন। প্রথম ম্যাচে ১৩ বলে ১৫ রান করা বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আউট হয়েছেন ৯ বলে দুই চারের মারে ১২ রান করে। আর মাত্র ৩ রান করতে পারলে আজই তিনি টি-টোয়েন্টি ক্যারিয়ারে পাঁচ হাজারের মাইলফলক ছুঁয়ে ফেলতেন।

আরেক ওপেনার এনামুল হক বিজয় ২৪ বলে ৩ চার ১ ছক্কায় ২৬ রান করে আউট হন। আগের ম্যাচে দায়িত্বশীল ব্যাটিং করা জহুরুলও আজ আউট হয়েছেন ৩ বলে ১ রান করে। অধিনায়ক মাহমুদউল্লাহ ১৩ বলে ৭ রান করে আউট হন। ৫১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়া খুলনাকে আজও টেনে তোলেন গত ম্যাচের নায়ক আরিফুল হক আর তরুণ বাঁহাতি ব্যাটসম্যান শামীম পাটোয়ারি। আউট হওয়ার আগে ২৫ বলে ৩৫ রান করেন শামীম। তার বিদায়ে ভাঙে ৩৯ বলে ৪৯ রানের ষষ্ঠ উইকেট জুটি।

এরপর আরিফুল হক খুলনাকে সম্মানজনক অবস্থানে পৌঁছে দেন। দারুণ বোলিং করা মুকিদুল মুগ্ধর ১৯তম ওভারে দুই ছক্কায় তুলে নেন ১৭ রান। শেষ দুই বলে চার মেরে দলকে ১৪৬ রানে পৌঁছে দেন শহীদুল ইসলাম। রাজশাহীর পক্ষে বল হাতে ২ উইকেট নিয়েছেন ৪৪ রান খরচ করা মুকিদুল মুগ্ধ। এছাড়া ১টি করে উইকেট গেছে এবাদত, মেহেদি ও আরাফাত সানির ঝুলিতে। খুলনার সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৪৬ রান।

জবাবে ব্যাটিংয়ে নেমে ঝড়ো সূচনা এনে দেন রাজশাহী অধিনায়ক শান্ত। সাকিব আল হাসানের করা প্রথম ওভারে মাত্র ২ রান আসলেও পেসারদের করা পরের দুই ওভারে আরও ২৩ রান নিয়ে নেয় রাজশাহী। আগের ম্যাচে উড়ন্ত শুরু করা ইমন আজা ৫ বলে ২ রান করে ইনিংসের তৃতীয় ওভারের পঞ্চম বলে আউট হন। দ্বিতীয় উইকেটে পাল্লা দিয়ে রান করেন শান্ত ও রনি। দুজনের জুটিতে আসে ৪৭ রান। ইনিংসের নবম ওভারের শেষ বলে ২০ বলে ৩ চার ১ ছক্কায় ২৬ রান করা রনি আউট হলে ভাঙে এই জুটি।

এরপর উইকেটে আসেন মোহাম্মদ আশরাফুল। ১১তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকিয়ে নাজমুল শান্ত নিজের ফিফটি পূরণ করেন। একই ওভারে ৩৪ বলে ৬ চার ৩ ছক্কায় ৫৫ রান করা শান্তকে প্যাভিলিয়নে ফেরত পাঠান রিশাদ হোসেন। এরপর ফজলে রাব্বি নেমে শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন। দলীয় ১২০ রানের মাথায় আউট হওয়ার আগে ১৬ বলে ২টি করে চার-ছক্কায় করেন ২৪ রান। শামীম পাটোয়ারিকে বাউন্ডারি মেরে দলের জয় নিশ্চিত করেন ২২ বলে ২৫* রান করা আশরাফুল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa