Advertisement
জুমবাংলা ডেস্ক : পুলিশের শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কাজে যুক্ত থাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ২৫ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে এবং মোট ১০০ পুলিশ সদস্যকে শাস্তি প্রদান করা হয়েছে। গত দুই বছরের বেশি সময় ধরে শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধমূলক কাজে যুক্ত থাকার অপরাধে চাকরিচ্যুত ও শাস্তি প্রাপ্তদের মধ্যে কনস্টেবল, সহকারী উপ-পরিদর্শক ও উপ-পরিদর্শক রয়েছেন।

সোমবার (৩০ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিছুর রহমান।

তিনি বলেন, পুলিশে যোগদান করেছি দুই বছরের অধিক সময় হয়েছে। জেলা পুলিশে কর্মরত পুলিশ সদস্যরা শৃঙ্খলা পরিপন্থী কাজে যুক্ত থাকায় আমি ২৫ জনকে চাকরিচ্যুত করে দিয়েছি। মোট ১০০ জনকে দিয়েছি বড় ধরনের শাস্তি। আমি এ নিয়ে কোনো দ্বিধা করিনি। এই বাহিনীর সুনাম ক্ষুন্ন হয় এমন ধরনের কোনো কিছু বরদাস্ত করা হবে না।

পুলিশ সুপার বলেন, আগামী দিনেও কোনো পুলিশ সদস্য যদি অপরাধে যুক্ত হন, সে বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধেও অনুরূপ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ বিভাগে কোনো অপরাধীর জায়গা হবে না।

অপরাধ কমিয়ে আনার প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ নামে একটি অ্যাপ চালু করা হয়েছে। যে কেউ তার এনআইডি দিয়ে ওই অ্যাপের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সাধারণ ডায়েরি (জিডি) করতে পারবেন। ফলে থানাগুলোতে এখন আর পুরনো পদ্ধতিতে জিডি বইয়ের ব্যবহার করতে হয় না। এছাড়া ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বা (সিডিএমএস’র) মাধ্যমে জেলার সব পুলিশ সদস্যের তিন বেলা হাজিরা ও ডিউটি নিশ্চিত করা হচ্ছে।

আগামী পহেলা সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক, অবৈধ অস্ত্র এবং অবৈধ মোটরসাইকেল, কিশোর গ্যাংসহ অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, অপরাধী যারাই হোক না কেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ সময় ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়াটার্স) মো. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমানসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.