Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অপরাধে জড়িত থাকার দায়েই বাউল শরিয়তকে গ্রেফতার : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

অপরাধে জড়িত থাকার দায়েই বাউল শরিয়তকে গ্রেফতার : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 22, 20202 Mins Read
শেখ হাসিনা
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: কোনো অপরাধে জড়িত ছিলেন বলেই বাউল শরিয়ত সরকারকে গ্রেপ্তার করা হয়েছে বলে বুধবার স্পষ্টভাবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর ইউএনবি’র।

জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাসদ নেতা হাসানুল হক ইনুর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু তাকে গ্রেপ্তার করা হয়েছে, তাই নিশ্চয় তিনি কোনো অপরাধে জড়িত বা অপরাধ হয়েছে বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, বাউল গানে কোনো দোষ নেই। ‘যারা বাউল গান করেন তারা বা কোনো ব্যক্তি যদি কোনো অপরাধে সম্পৃক্ত হন তাহলে আইন তার নিজস্ব গতিতে চলবে। আইন তার ব্যবস্থা নেবে। এর সাথে গানের কোনো সম্পৃক্ততা নেই।’

তিনি ইনুর কাছে জানতে চান যে বাউলরা আইনের ঊর্ধ্বে কি না বা তারা কখনও কোনো অপরাধ করেননি কি না।

সংসদ নেতা শেখ হাসিনা বাউলদের পরামর্শ দেন যাতে তারা এমন কোনো কাজ না করেন যার ফলে বিশ্ব ঐতিহ্যে স্থান করে নেয়া বাউল গান প্রশ্নবিদ্ধ হয়। ‘তাদের অবশ্যই এমন কাজ করা উচিত নয়। এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। তাদেরও সতর্ক থাকতে হবে।’

মুসলিমদের ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেয়ার মতো মন্তব্য করার দায়ে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় ১১ জানুয়ারি শরিয়ত সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

কথিত আছে যে গত ২৪ ডিসেম্বর ঢাকার ধামরাইয়ে এক গানের আসরে বাউল শরিয়ত গানের বিরোধিতা করা হুজুরদের সমালোচনা করেন এবং ইসলাম ধর্মে গান নিষিদ্ধ এমন প্রমাণ দিতে পারলে টাকা দেয়ার চ্যালেঞ্জ দেন।

এ ঘটনায় ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেয়ার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানায় ৯ জানুয়ারি মামলা হয়। পরে এ মামলায় বাউল শরিয়তকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

February 2, 2026
তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

February 2, 2026
রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

February 2, 2026
Latest News
ব্যালট পেপার

প্রার্থীর নাম-মার্কাসহ রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠাচ্ছে ইসি

তারেক রহমান

বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব দেশ পুনর্গঠন করা : তারেক রহমান

রমজানের চাঁদ

রোজা শুরুর তারিখ সংশোধন, যেদিন দেখা যাবে রমজানের চাঁদ

নির্বাচন কমিশনার

পক্ষপাতিত্বের প্রমাণ পেলে পরিণতি খুব খারাপ হবে : নির্বাচন কমিশনার

শৈত্যপ্রবাহ

আসছে শৈত্যপ্রবাহ, হতে পারে বজ্র ও শিলাবৃষ্টি

DUDOK

নির্বাচন ঘিরে ৩ স্লোগান প্রচার করবে দুদক

চুক্তি স্থগিত

১৮০০ ওমরাহ এজেন্সির চুক্তি স্থগিত করল সৌদি আরব

সোমবার খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

পরিবর্তনের সুফল

ইতালিতে নাগরিকত্ব আইনে সুখবর , সুবিধা পাবেন বাংলাদেশীরাও

খেলাধুলার গুরুত্ব অপরিসীম

যুবসমাজ মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: সেনাপ্রধান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.