
মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে রোববার এ দুর্ঘটনা ঘটে।
ডেইলি মেইল জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির (ল্যান্ডিং গিয়ারে) সমস্যার কারণে উটাইর এয়ারের বোয়িং ৭৩৭ বিমানটি বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়ে ।
তবে দুর্ঘটনায় কোনো যাত্রীর তেমন গুরুতর আঘাত লাগেনি বলে উটাইর এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দরের রানওয়েতে আছড়ে পড়ার পরই বিমানটি তড়িঘড়ি খালি করে দেয়া হয়।
জানা গেছে, দুর্ঘটনার সময় ওই এলাকায় তাপমাত্রা ছিল মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস। ল্যান্ডিংয়ের মুহূর্তে বিমানটির চাকা মাটি স্পর্শ করার আগেই বিমানের পেছনের অংশটি রানওয়ের ওপর আছড়ে পড়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


