Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা অবশেষে গুঞ্জনই সত্য হলো
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অবশেষে গুঞ্জনই সত্য হলো

By Shamim RezaDec 5, 2019, 6:26 PM Asia/DhakaUpdated:Dec 5, 2019, 6:26 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

ছবি : বিসিবি
স্পোর্টস ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্য হলো। জাতির জনক বঙ্গবন্ধুকে উৎসর্গ করা বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিশেষ আসর বঙ্গবন্ধু বিপিএল-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন বলিউডের ভাইজান সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। আর অন্যতম বড় আকর্ষণ হলো এই আসর উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জমকালো এই আয়োজনের টিকিটের চাহিদা এখন তুঙ্গে। চাহিদার তুলনায় টিকিট নাই বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আগামী ৮ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল থেকে শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের টিকিট মূল্যসহ প্রাপ্তিস্থান প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে হতাশার খবর হলো, সাধারণের জন্য খুবই স্বল্প পরিমাণ টিকিটের ব্যবস্থা রাখা হয়েছে। টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন এক হাজার টাকা ও সর্বোচ্চ ১০ হাজার টাকা

টিকিট নিয়ে আজ বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘টিকিট নাই, এবার আসলে টিকিট পাওয়াটা খুব কঠিন। আর এটাই সত্যি কথা। পুরো মাঠও যদি থাকতো টিকিট পাওয়াটা কঠিন হতো। সমস্য হলো সারা বাংলাদেশে যে কাউন্সিলর আছে তাদেরকে আমরা কিন্তু ফ্রি টিকিট দেই। ক্লাবগুলোকে দিতে হচ্ছে। বিভিন্ন সংস্থা যারা আমাদের সাথে জড়িত তাদেরকে তো দিতেই হবে। তারপর বিসিবি এমপ্লয়িস তাদেরকে দিতেই হবে। না দিয়ে তো উপায় নেই। এ ছাড়া মন্ত্রী-এমপি যারা দেখতে চায় তাদেরকে তো দিতেই হবে। অন্তত মন্ত্রীদেরকে চেষ্টা করব টিকিট পৌঁছিয়ে দিতে।’

সালমান খান ও ক্যাটরিনা কাইফ ছাড়াও অনুষ্ঠান মাতাবেন সনু নিগম, কৈলাশ খের, মমতাজ ও জেমস। এমন আয়োজন করতে কেমন খরচ হচ্ছে এমন প্রশ্নে পাপন বলেন, ‘বঙ্গবন্ধুর নামে বিপিএল করা হচ্ছে, বাজেট নিয়ে আমাদের চিন্তা নেই। এ ছাড়া এসব দায়িত্ব স্পন্সরের হাতে।’

আজ থেকে পাওয়া যাচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানের টিকিট। পাওয়া যাবে অনলাইনসহ আটটি জায়গায়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর, দ্য ওয়েস্টিন, ফাহিম মিউজিক ও ক্যাফে ইডেনে সরাসরি মিলবে টিকিট। এ ছাড়া অনলাইনে পাওয়া যাবে সহজ ডটকম, পে-পয়েন্ট ডটকম ডটবিডি ও গ্যাজেটবাংলা ডটকমে। আজ থেকে নির্ধারিত স্থানগুলোতে মিলবে এই অনুষ্ঠানের টিকিট।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

May 23, 2026, 8:17 AM Asia/Dhaka
ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

May 22, 2026, 6:48 PM Asia/Dhaka
থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

May 22, 2026, 6:43 PM Asia/Dhaka
Latest News
সরাসরি চুক্তি

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব

ক্যারিক

মাইকেল ক্যারিককে স্থায়ী কোচ হিসেবে নিয়োগ দিল ম্যানচেস্টার ইউনাইটেড

থমাস

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০-১৫০-এর মধ্যে আনতে চান থমাস ডুলি

গার্দিওলা

পেপ গার্দিওলাকে সম্মান জানিয়ে ইতিহাদে নতুন নাম, ‘দ্য পেপ গার্দিওলা স্ট্যান্ড’

সিরিজ

আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ

থমাস ডুলি

বাংলাদেশের নতুন কোচ হলেন থমাস ডুলি

প্রধান কোচ

যুক্তরাষ্ট্রের সাবেক অধিনায়ক এবার বাংলাদেশের নতুন প্রধান কোচ

পতাকা

নওগাঁয় আর্জেন্টিনা ভক্তদের সহযোগিতায় ব্রাজিলের ৪০০ ফুট পতাকা

বিশ্বকাপের ম্যাচ

বিশ্বকাপের ম্যাচ দেখতে দর্শকদের খরচে বড় ধাক্কা

স্ট্রাইকার হামজা আবদেলকরিম

মিশরের বিশ্বকাপ দলে হামজা

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp