জুমবাংলা ডেস্ক : অবশেষে জানা গেলো রাজধানীর বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের আসল কারণ। অগ্নিকাণ্ডের ঘটনার পর ভবনটি পরিদর্শন করে প্রাথমিক তদন্তে আগুনের সূত্রপাত হিসেবে সম্ভাব্য একাধিক কারণ উল্লেখ করে বিভিন্ন তদন্ত সংস্থা। তবে প্রকৃত কারণ কেউ তখন জানাতে পারেনি।

Advertisement

এ ঘটনার পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। তদন্তকালীন এ ঘটনায় আসামিরা পলাতক থাকায় তদন্তে বিলম্বের কথা জানায়েছিল ফায়ার সার্ভিস।

অবশেষে ফায়ার সার্ভিসের তদন্তে আগুন লাগার প্রকৃত কারণ বের হয়ে এসেছে। তদন্ত শেষে সংস্থাটি বলছে, ভবনটির নিচতলার ‘চুমুক’ নামের চা-কফির দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। এছাড়া ভবনে গ্যাস জমে থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারদিকে।

আজ শনিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমাদের তদন্ত রিপোর্টে আগুন লাগার কারণ হিসবে চুলার আগুন ও গ্যাসের কথা এসেছে। চুলার আগুন থেকে ধরে গ্যাসের কারণে ভবনটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।’

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুন লাগার পর তদন্ত কমিটি একটা সময় এর কারণ খুঁজে বের করে। তবে একটি অগ্নিকাণ্ডের পর পরবর্তীতে কাজের জন্য যে সক্ষমতা থাকার প্রয়োজন সেটি কিন্তু আমাদের নেই। ইদানীং আমরা প্রতিটি অগ্নিকাণ্ডের সময় যেটি দেখতে পাচ্ছি, লোকজন কিছু না বুঝেই ভবনের সামনে ভিড় করে। উৎসুক জনতার ভিড়ের কারণে আগুন নেভাতে আমাদের ধীরগতি হয়।’

এই অগ্নিকাণ্ডের ঘটনায় অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় আগুনের ঘটনায় জড়িত অভিযোগে প্রথমে তিন জনকে আটক করা হয়। তারা হলেন-‘চুমুক’ নামে একটি খাবার দোকানের মালিক আনোয়ারুল হক ও শফিকুর রহমান এবং ‘কাচ্চি ভাই’ নামে আরেকটি খাবারের দোকানের ব্যবস্থাপক জয়নুদ্দিন জিসান। এর পরে আরও তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে আগুনের ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

এ প্রসঙ্গে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আজাদ রহমান বলেন, ‘মামলা হওয়ার কয়েকদিন পরেই এটি আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলটির তদন্ত চলমান রয়েছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.