Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবশেষে দিল্লির বিপক্ষে উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ
খেলাধুলা

অবশেষে দিল্লির বিপক্ষে উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ

By Sibbir OsmanSeptember 25, 20212 Mins Read

অবশেষে দিল্লির বিপক্ষে উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ

Advertisement
স্পোর্টস ডেস্ক: অবশেষে উইকেটের দেখা পেলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচে এসে দলের হয়ে ব্রেকথ্রু এনে দিলেন ‘দ্য ফিজ’।

দিল্লি অধিনায়ক রিশভ পন্তকে সাজঘরে ফেরান মুস্তাফিজ। আউট হওয়ার আগে ২৪ বলে ২৪ রান করেন পন্ত। এর আগে প্রথম ম্যাচে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) পাঞ্জাব কিংসের বিপক্ষে দুর্দান্ত বোলিং করলেও কোনো উইকেট পাননি। যদিও ফিল্ডাররা দুটো ক্যাচ মিস না করলে বাংলাদেশের বোলিংয়ের অন্যতম ভরসা এই বোলারের নামের পাশে দুটি উইকেট যোগ হতো।

আবুধাবিতে শনিবার (২৫ সেপ্টেম্বর) গুরুত্বপূর্ণ ম্যাচে শক্তিশালী দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয় মুস্তাফিজুর রহমানের দল রাজস্থান রয়্যালস। ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন।

এদিন ব্যাটিংয়ে নেমে শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান শিখর ধাওয়ানকে হারায় দিল্লি ক্যাপিটালস। চতুর্থ ওভারে কার্তিক ত্যাগির বলে বোল্ড হন শিখর। আউট হওয়ার আগে করেন মাত্র ৮ রান। এদিন শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন না দিল্লির দুই ওপেনার। শুরু থেকে সেভাবে রানও করতে পারেনি তারা। শিখর আউট হওয়ার পর পৃথ্বীও প্যাভিলিয়নের পথ ধরেন। ১০ রান করে সাকারিয়ার বলে লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন পৃথ্বী।

৩২ বলে ৪৩ করে ফিরে গেছেন শ্রেয়াস আয়ারও। ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২১ রান দিল্লির।

পয়েন্ট তালিকায় দুই দলের মধ্যে পরিষ্কার ব্যবধানে এগিয়ে রিশভ পন্তর দিল্লি। ৯ ম্যাচের ৭টিই জিতে ১৪ পয়েন্ট নিয়ে তারা তালিকার দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে ৮ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রাজস্থান।

এদিকে, রাজস্থানের গত ম্যাচে জয়ের নায়ক কার্তিক ত্যাগী হলেও ভিতটা গড়ে দিয়েছিলেন বাংলাদেশি মুস্তাফিজুর রহমানই। ইনিংসের শেষ ১২ বলে পাঞ্জাবের জেতার জন্য দরকার ছিল মাত্র ৮ রান, মামুলি এক টার্গেট। হেসেখেলেই যা টপকে যাওয়া যায়। এমন সময়ে সেরা বোলারদেরও বেশিকিছু করার থাকে না। অথচ ১৯তম ওভারে বল হাতে ম্যাচটা জমিয়ে দিলেন মুস্তাফিজ। ম্যাচজুড়ে যেভাবে বোলাররা নাস্তানাবুদ হয়েছে, তাতে ওই ওভারেই খেলে শেষ হয়ে গেলেও অস্বাভাবিক কিছু ছিল না। তবুও ম্যাচটা জমিয়ে দিলেন ‘ফিজ’।

ম্যাচ শেষে সবাই ত্যাগিকে নিয়ে মাতামাতি, ধারাভাষ্যকক্ষে ঝড় উঠলেও রাজস্থানের অধিনায়ক স্যাঞ্জু স্যামসন মুস্তাফিজকে ভুললেন না। জানালেন, দলের বোলিংয়ে মূল ভরসা মুস্তাফিজকে তিনি স্লগ ওভারের জন্যই রেখে দিয়েছিলেন। একই সঙ্গে আস্থা ছিল ত্যাগির ওপরও।

আজ রাজস্থানের একাদশ : জশস্বী জসওয়াল, সাঞ্জু স্যামসন (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, ডেভিড মিলার, এমকে লমরর, রায়ান পরাগ, রাহুল তেওয়াতিয়া, কার্তিক তিয়াগি, চেোন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান ও তাবরেজ শামসি।

আজ দিল্লির একাদশ : পৃথ্বি শ, শিখর ধাওয়ান, শ্রেয়াস আয়ার, রিশভ পন্ত (অধিনায়ক), শিমরান হেটমায়ার, ললিত যাদব, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা, এনরিচ নর্টজে, আভেশ খান।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

June 25, 2026
ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

June 25, 2026
vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

June 25, 2026

Latest News

Brazil

ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচ কবে, কখন, প্রতিপক্ষ কারা

ভিনিসিয়ুস জুনিয়র

টানা তিন ম্যাচে ম্যাচসেরা ভিনিসিয়ুস জুনিয়র

vini

ভিনির গোল কেন বাতিল হয়েছিল, সত্যিই কি ফাউল ছিল

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa