
নিউ ইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-তে বাদ এশা (সন্ধ্যা সাড়ে ৭টায়) তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। তার জানাজায় বিএনপি-আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
খোকার ব্যক্তিগত সহকারী নজরুল ইসলাম কিরণের সাথে কথা বলে জানা যায়, শেষ ইচ্ছা অনুযায়ী জুরাইন কবরস্থানে বাবার কবরেই দাফন করা হবে সাদেক হোসেন খোকাকে। সেখানে তার বাবা-মায়ের দুটি কবরই কেনা। মো. হানিফ ঢাকার মেয়র থাকাকালেই সাদেক হোসেন খোকা এটা ঠিক করে রেখেছিলেন, তার বাবার কবরেই যেন তাকে দাফন করা হয়।
উল্লেখ্য, প্রায় এক মাস আগে সাদেক হোসেন খোকার শারীরিক অবস্থার অবনতি ঘটলে নিউইয়র্কের স্লোন ক্যাটারিং ক্যানসার সেন্টারে তাকে ভর্তি করা হয়। গত ২৮ অক্টোবর সোমবার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। এরপর সোমবার (৪ নভেম্বর) নিউইয়র্ক সময় রাত ২টা ৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। খোকার মৃতুর সময় তার স্ত্রী ইসমত আরাসহ দুই ছেলে ও মেয়ে হাসপাতালেই ছিলেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



