Advertisement

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শুরুতে একটি প্রেডিকশন দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। ঐ প্রেডিকশনে তিনি বাংলাদেশের জয় ধরে রেখেছিলেন মাত্র একটি ম্যাচে। যদিও ম্যাককালামের ঐ প্রেডিকশনের বেশ হেরফের হয়েছে। তার অনুমিত চারটি দল শেষপর্যন্ত সেমিফাইনালে পৌঁছালেও টুর্নামেন্টের গতি ছিল তার বেঁধে দেওয়া গতির চেয়ে ভিন্ন। শুরু থেকেই বাংলাদেশের দাপুটে ক্রিকেট এবং রাউন্ড রবিন লিগের মাঝপথে শ্রীলঙ্কা, উইন্ডিজ ও পাকিস্তানের মত দলের ঘুরে দাঁড়ানো জন্ম দিয়েছিল রোমাঞ্চের।

নিউজিল্যান্ডের সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ম্যাককালাম জানান- আফগানিস্তান দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ তার প্রত্যাশার চেয়ে বাজে খেললেও প্রত্যাশার চেয়েও ভালো খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রসঙ্গত, বিতর্কিত প্রেডিকশনে শ্রীলঙ্কাও মাত্র একটি জয় ধরে রেখেছিলেন ম্যাককালাম।

ম্যাককালাম বলেন, ‘আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও উইন্ডিজ আমার প্রত্যাশার চেয়েও বাজে পারফর্ম করেছে। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের পারফরম্যান্স ছিল প্রত্যাশার চেয়েও ভালো। শীর্ষ ৩ দল প্রত্যাশিতই ছিল, যেভাবেই হোক সেমিফাইনালে যেত। শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচটি সবকিছুকে রোমাঞ্চিত করেছে! নিউজিল্যান্ডের শিডিউলের শুরুর দিকের সফলতা ও ভারতের বিপক্ষে ভেসে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট তাদের চতুর্থ স্থান এনে দিয়েছে।’

পাকিস্তান নিজেদের শেষ ম্যাচেও দৃষ্টি রাখছিল সেমিফাইনালের সমীকরণে। তবে নিজেদের প্রথম ম্যাচে উইন্ডিজের কাছে দৃষ্টিকটুভাবে হেরে যাওয়ার মাশুল দলটিকে গুনতে হয়েছে বলে মনে করেন ম্যাককালাম।

তিনি আরও বলেন, ‘এখন পর্যন্ত টুর্নামেন্টটি বেশ আকর্ষণীয়। অনেকগুলো ম্যাচ হওয়ার পর পিচগুলো এমন হয়েছে যে এখন উপমহাদেশের দলগুলোর জন্য খেলতে সুবিধা হত। সেমিফাইনালে কি নতুন পিচে খেলা হবে, না ব্যবহৃত উইকেটেই? যারা টিকে রইল তাদের প্রতি শুভকামনা। যাদের ছেড়ে যেতে হচ্ছে তাদের যাত্রা নিরাপদ হোক।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.