
টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, ‘কোনো একদিন শুরু হওয়া কাহিনি এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্তকালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।’ ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি।
গত আগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চাহাল। ধনশ্রীর সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চাহাল লিখেছিলেন, ‘আমরা ‘হ্যাঁ’ বললাম।’
ধনশ্রী জানিয়েছিলেন, ‘আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।’
সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ চাহাল। তার নানা মজার মজার কর্মকাণ্ডের ভিডিও দেখে মাঝেমধ্যেই হাসির রোল পড়ে নেট দুনিয়ায়। তবে তাকে সমানভাবে টক্কর দেন পেশায় ইউটিউবার ধনশ্রীও। তবে নিজের ইউটিউব চ্যানেলে ধনশ্রী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, তিনি একজন ডক্টর, কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ধনশ্রী ভার্মা কম্পানির প্রতিষ্ঠাতাও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



