Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অবশেষে সাকিবকে দলে নেওয়া নিয়ে যে সিদ্ধান্ত জানালো ঢাকা ডায়নামাইটস!
খেলাধুলা

অবশেষে সাকিবকে দলে নেওয়া নিয়ে যে সিদ্ধান্ত জানালো ঢাকা ডায়নামাইটস!

By Sibbir OsmanAugust 6, 20193 Mins Read

স্পোর্টস ডেস্ক : যেহেতু আগের সব কথাবার্তা ও চুক্তি সব বাতিল। তাই এখন নতুন করে বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে ফ্র্যাঞ্চাইজিদের চার বছরের চুক্তি করতে হবে। সেখানেই বাইলজ, প্লেয়িং কন্ডিশনসহ সব খুঁটিনাটি বিষয় জানিয়ে দেয়ার পর ক্রিকেটারদের দলে ভেড়ানো যাবে।
অবশেষে সাকিবকে দলে নেওয়া নিয়ে যে সিদ্ধান্ত জানালো ঢাকা ডায়নামাইটস!

Advertisement

বিপিএল গভর্নিং কাউন্সিলের এমন ঘোষণার পর এখন আর কেউ কারো নয়। এ পর্যন্ত যত নতুন চুক্তি বা পুরনো চুক্তি সবকিছুই বাদ।

বিসিবি তথা বিপিএল গভর্নিং কাউন্সিলের এমন সিদ্ধান্ত ঘোষণায় রংপুর রাইডার্সসহ কোনো কোনো ফ্র্যাঞ্চাইজি নাখোশ হলেও শেষ কথা হলো, এখন সব কিছুই করতে হবে নতুন করে।

আইকন বা এ+ ক্যাটাগরির ক্রিকেটার দলে ভেড়ানো, বিদেশি কোটা পূরণ এবং আগেরবার খেলা কতজনকে রেখে দেয়া যাবে- এসব খুটিনাটি বিষয় নতুন করে দল নিবন্ধনের পর সব দলকে জানিয়ে দেয়া হবে। তবে চরম সত্য হলো, এখন দল গোছানো প্রক্রিয়া একদম নতুনভাবে শুরু হবে। তাতে করে এ+ ক্যাটাগরির ক্রিকেটার দলে ভেড়ানো, ফরেন রিক্রুট ও প্লেয়ার্স রিটেইন করা- সবই হবে নতুন ভাবে।

কাজেই এখন আর বলা যাবে না যে অমুক খেলোয়াড় অমুক দলে। আসলে কোন ক্রিকেটার যে কার? কোন তারকা ও এ+ ক্যাটাগরির ক্রিকেটার কোন দলে নাম লেখাচ্ছেন? তা জানতে দল নিবন্ধন তথা ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বোর্ডের নতুনভাবে চুক্তি এবং বাইলজ ও প্লেয়িং কন্ডিশন দেয়া পর্যন্ত অপেক্ষায় থাকতেই হবে।

তারপরও কোন তারকা কোন দলে নাম লেখাচ্ছেন? তা জানতে ক্রিকেট পাড়ায় রাজ্যের কৌতূহল। একটি প্রশ্ন অনেকের মুখেই উচ্চারিত হচ্ছে। আচ্ছা যাকে নিয়ে এত হৈচৈ সেই সাকিব আল হাসান কি তাহলে ঢাকা ডায়নামাইটসেই থেকে যাবেন? নতুন আসরেও পুরনো দলেই দেখা যাবে?

ঢাকার সিইও ওবায়েদ নিজাম আর কোচ খালেদ মাহমুদ সুজন কেউই এ আলোচিত ইস্যুতে কোনরকম আনুষ্ঠানিক বক্তব্য দিতে নারাজ। ঢাকার প্রধান নির্বাহী ওবায়েদ নিজাম ও প্রশিক্ষক খালেদ মাহমুদ সুজন দুজনই বলেন, দেখুন এটা নীতি নির্ধারকদের ব্যাপার। সাকিবকে রাখা হবে নাকি আমরা নতুন কাউকে এ+ ক্যাটাগরিতে নেব- সে সিদ্ধান্ত নেবেন মালিকপক্ষ। তারাই বিষয়টি চূড়ান্ত করবে। তারা চাইলে রাখবেন। আর যদি তাদের অন্য পছন্দ থাকে, তাহলে তাই।

ওবায়েদ নিজাম আর খালেদ মাহমুদ সুজন এর বাইরে আর কিছু বলতে না চাইলেও একদম ভেতরের খবর, এখন আবার নতুন করে সাকিবকে রেখে দেবার সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হলেও ঢাকার মালিকপক্ষ সম্ভবত সাকিবকে দলে রাখতে নারাজ।

প্রথম কথা, সাকিব দল ছেড়ে রংপুরে যাওয়ার পর বিপিএল গভর্নিং কাউন্সিলের নেয়া সিদ্ধান্তটি ঢাকার বিপক্ষে গেছে। বোর্ডপ্রধান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঢাকার ফ্র্যাঞ্চাইজি বেক্সিমকোর অন্যতম কর্তাব্যক্তি। তাই ভাবা হচ্ছে ঢাকার চাপেই বুঝি সব চুক্তি বাতিল করে নতুনভাবে সব কিছু করার কথা বলা হয়েছে। এতে করে ঢাকার ফ্র্যাঞ্চাইজিরা খানিক বিব্রতও।

তাই ভেতরের খবর, সাকিবকে দলে রাখার সুযোগ আসলেও ঢাকার মালিক পক্ষ নাকি সাকিবকে রাখার বিপক্ষে। অবশ্য সেটা যে শুধু ঐ কারণে, তা নয়। এর সাথে আগের দুইবারের ফাইনালে গিয়ে শেষ হাসি হাসতে না পারার বিষয়টিও আছে।

বলার অপেক্ষো রাখে না সর্বশেষ দুই ফাইনালে পারেনি ঢাকা। যথাক্রমে রংপুর ও কুমিল্লার কাছে হেরেছে। দুইবারই অধিনায়ক ছিলেন সাকিব। তার পারফরমেন্স, দল পরিচালনায়ও নাকি ঢাকার মালিক পক্ষ খানিক অসন্তুষ্ট। একটি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে।

কাজেই সবকিছু নতুন ভাবে হলেও সাকিবের ঢাকায় ফেরা বা আবার পুরনো শিবিরে থেকে যাওয়ার সম্ভাবনা খুব কম। একটি সূত্রের দাবি সাকিবের এ বার ঢাকায় থেকে যাবার সম্ভাবনা শূন্যের কোঠায়!

সূত্র জানিয়েছে, তামিম ও মুশফিকের পুরনো ঘর ছেড়ে নতুন ঘরে যোগদান প্রক্রিয়াটি হয়ত অপরিবর্তিতই থাকবে। তামিমের কুমিল্লা ছেড়ে খুলনায় যোগদান আর চিটাগাই ভাইকিংস বাদ দিয়ে মুশফিকের কুমিল্লায় যাওয়া নিয়ে তেমন কোন গুঞ্জন নেই। ঐ দুটি যোগদান প্রক্রিয়ায় রদবদলের সম্ভাবনাও খুব কম।

এখন দেখার বিষয় মাশরাফি বিন মর্তুজা আর মাহমুদউল্লাহ কোথায় খেলেন? ‘পঞ্চপান্ডবের’ এ দুজনার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিদের আগ্রহ তুলনামূলক কম বলেই শোনা যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

June 22, 2026
আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

June 22, 2026
জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

June 22, 2026

Latest News

আর্জেন্টিনার প্রতিপক্ষ

আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রিয়া সম্পর্কে যা জানা জরুরি

আর্জেন্টিনা

চমৎকার শুরুর পর ফের জয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনা

জিলেট

বিশ্বকাপে এবার লোগো ঢেকে রাখার অভিনব কৌশল দেখাল জিলেট

স্কালোনি

পানিবিরতি ম্যাচের ছন্দ নষ্ট করছে : স্কালোনি

Messi-Record

মাঠে নামলেই যে সব রেকর্ড ভাঙার সুযোগ মেসির সামনে!

news

মায়ের সঙ্গে পুনর্মিলনে অশ্রুসিক্ত কেপ ভার্দের গোলরক্ষক

trophy

এবারের বিশ্বকাপে ভাঙতে পারে যত রেকর্ড

Worldcup

বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো ফুটবল খেলেনি!

Sports

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

tunisia

এক হালি গোল খেয়ে বিশ্বকাপ থেকে তিউনিসিয়ার বিদায়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa