Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অবসরের ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন প্রদান করা সম্ভব নয় : শিক্ষামন্ত্রী
জাতীয় শিক্ষা

অবসরের ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন প্রদান করা সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

By Bhuiyan Md TomalJune 26, 20242 Mins Read

অবসরের ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন প্রদান করা সম্ভব নয় : শিক্ষামন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : অবসরের ছয় মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের অবসরভাতা (পেনশন) প্রদান করা সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী।

বুধবার (২৬ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে স্বতন্ত্র সংসদ সদস্য মোসা. তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে ৩০১ কোটি ৭৫ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সকল শিক্ষকদের অবসর গ্রহণের ৬ মাসের মথ্যে অবসরভাতা প্রদান করা সম্ভব নয়।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। বেসরকারি শিক্ষকদের অবসরভাতা ও কল্যাণভাতা প্রাপ্তির বিলম্বের সমস্যা সমাধানে সরকার আন্তরিক রয়েছে বলেও জানান মন্ত্রী।

স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী জানান, বাংলাদেশে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮ হাজার ৯৬৮। এর মধ্যে ৫ হাজার ১৮৪টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে।

স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে মুহিবুল হাসান চৌধুরী বলেন, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে ৮ হাজার ৩১৪টি, মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার সংখ্যা ১৬ হাজার ১৭৯টি, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার সংখ্যা ৬ হাজার ৮৮৯টি, দাখিল ও আলিম মাদ্রাসার সংখ্যা ৯ হাজার ২৯০টি, এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা ৮ হাজার ২২৯টি, এমপিওভুক্ত আলিম মাদ্রাসা ৮৫টি।

ঢাকা-৮ আসনের আ ফ ম বাহাউদ্দিনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি জানান, বিদ্যমান শিশু সদন হতে এ পর্যন্ত ৬৯ হাজার ৯৭২ জন শিশুকে সমাজের মূল স্রোতধারায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

কিশোরগঞ্জ-৫ আসনের আফজাল হোসেনের প্রশ্নের জবাবে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে ভোলা পর্যন্ত প্রায় ১০ হাজার বর্গ কিমিট সমুদ্র অঞ্চলের ভৌত, রাসায়নিক, সামুদ্রিক পরিবেশ ও ভূ-তাত্ত্বিক গবেষণা সম্পন্ন করা হয়েছে। সেন্টমার্টিন দ্বীপে বিদ্যমান ৬০ প্রজাতির সামুদ্রিক প্রবাল চিহ্নিত করা হয়েছে। যা মাছের ডিম পাড়া ও বসবাসের ক্ষেত্র হিসেবে কাজ করে। এ ছাড়া সেন্টমার্টিন দ্বীপে জন্মানো ১৪৭ ধরনের সি-উইড বা সামুদ্রিক শৈবালের প্রজাতি চিহ্নিত করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Bhuiyan Md Tomal
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.

Related Posts
মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

June 29, 2026
অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

June 29, 2026
ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

June 29, 2026

Latest News

মোশাররফ

পুলিশের বিভিন্ন ইউনিটে বড় রদবদল, সিআইডির প্রধান হলেন মোশাররফ হোছাইন

অনুদান

ছাত্র আন্দোলনে নিহত ছেলের ‘অনুদানের টাকায়’ বাবার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের অভিযোগ

ফখরুল

‘মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতে ইসলামী কখনও জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেনি’

অনুপস্থিত

আকস্মিক পরিদর্শনে অফিসে অনুপস্থিতি, নরসিংদীর এসিল্যান্ডসহ ৮ কর্মকর্তাকে শোকজ

নবম পে-স্কেল

তিন নয়, দুই ধাপে বাস্তবায়ন হতে পারে নবম পে-স্কেল

health minister

সরকারি আদেশে আদ্-দ্বীনের লাইসেন্স বাতিল, সংসদে মন্ত্রী বললেন স্থগিত

ফ্ল্যাট বানাবে সরকার

দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার

শেখ হাসিনা

এ বছরই আমি দেশে ফিরব : শেখ হাসিনা

ডিএমপি

তুরাগ নদে মরদেহ উদ্ধার নিয়ে ছড়ানো তথ্য ভুয়া : ডিএমপি

BCS

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, ক্যাডার ১৩২০ জন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa