Advertisement
জুমবাংলা ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে ঢাকাসহ সারা দেশে অবিক্রিত থেকে গেছে ১ লাখ ৬ হাজার ১৯৫টি টিকিট। সারা দেশে মোট ১ লাখ ৫৬ হাজার ৮০৫টি টিকিটের মধ্যে মঙ্গলবার (৪ জুন) বিকেল পর্যন্ত বিক্রি হয়েছে ৫০ হাজার ৬১০টি টিকিট।

বাংলাদেশ রেলওয়ে ও রেলের অনলাইন টিকিট সেবাদানকারী প্রতিষ্ঠান সওজ সূত্রে এসব তথ্য জানা গেছে।

মঙ্গলবার দিনভর বিক্রি হয়েছে ১৪ জুনের ট্রেনের অগ্রিম টিকিট। অগ্রিম টিকিট বিক্রির তিন দিনে সবচেয়ে বেশি অনলাইনে হিট হয়েছে গতকাল সোমবার। সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে টিকিট কিনতে হিট পড়েছে এক কোটি ৮০ লাখ। বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে হিট পড়েছে এক কোটি ৫০ লাখ। ঢাকার ৩০ হাজার ৫২৪টি টিকেটের মধ্যে বিক্রি হয়েছে ২৬ হাজার ৬৩১টি। সবচেয়ে বেশি অনলাইনে হিট হয়েছে ঢাকার টিকিটের জন্য।

সহজ ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ দেবনাথ কালবেলাকে জানান, সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে অনলাইনে হিট পড়েছে ১ কোটি ৮০ লাখ। যা গত দিন দিনের মধ্যে সবচেয়ে বেশি। তিনি বলেন, ট্রেনের অনেক বেশি টিকিট অবিক্রিত থাকলেও ঢাকা থেকে গুরুত্বপূর্ণ রুটগুলোর টিকিটের চাহিদা অনেক বেশি। যা দ্রুত সময়ের মধ্যে বিক্রি হয়ে গেছে। তাই অনেকেই টিকিট পাননি।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তঃনগর ট্রেনগুলোয় সাধারণ শ্রেণির আসনের ২৫ শতাংশ আসনবিহীন (স্ট্যান্ডিং) টিকিট বিক্রি হবে যাত্রার দিন। রেলের ঘোষণা অনুযায়ী, আজ বুধবার ১৫ জুনের অগ্রিম টিকিট বিক্রি হবে। ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ১০ জুন থেকে।

নদী নালা শুকিয়ে গেলে বাংলাদেশের প্রাণ থেমে যাবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.