Advertisement
জুমবাংলা ডেস্ক : গোপাল হালদার, পটুয়াখালী: আপনারা দেখেছেন গত দের দশকে এই আওয়ামী ফেসিবাদের আমলে আমার অনেক সুযোগ ও সম্ভাবনা থাকলেও ন্যায় নিতি থেকে সরে গিয়ে তাদের সাথে আপোষ করি নাই। মানুষের ভোটাধিকার দেশ জাতির সার্থের জন্য আপোসের লড়াই সংগ্রাম করেছি, সেই লড়াই সংগ্রাম করতে গিয়ে ২৫ বার হামলার স্বীকার হয়েছি তারপরও সুবিধার সাথে আঘাত করি নায়।

মঙ্গলবার ২৯ অক্টোবর বিকেলে পটুয়াখালীর গলাচিপায় এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গন সংবর্ধনার আয়োজন করেন গলাচিপা উপজেলা গণধিকার পরিষদের নেতা কর্মিরা।

তিনি বলেন, আমরা লেগে ছিলাম, আমরা পরিশ্রম করেছি, আমাদের লক্ষ্য উদ্দেশ্য সঠিক ছিলো। আল্লাহ তা’আলা আমাদের হাতে এরকম একটা দৈত্য দানবীয় সরকার আওয়ামী দুঃশাসনের অবসান ঘটিয়েছে।

তিনি আরও বলেন, অনেকে বিভ্রান্তি ছড়িয়েছে ভিপি ঢাকা থেকে নির্বাচন করবে, সে সারা বাংলাদেশ থেকেই নির্বাচন করতে পারে। কিন্তু মা-মাটিকে তো ভুলে যাওয়া যায় না। এই চরের কাদা মাটি, এই নদীর পানি গায়ে মেখে বড় হয়েছি এতো তারাতাড়ি ভুলে যাই কি করে। আপনারা যদি সমর্থন করেন তাহলে পটুয়াখালী- ০৩ (গলাচিপা- দশমিনা) থেকেই নির্বাচন করবো। এক বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, এই সরকারকে রাষ্ট্র ঠিক করতে বেগ পেতে হচ্ছে হয়তো আগামী ২-১ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসময় তিনি আরও বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসা না করে সংহতি এবং সহনশীলতার রাজনীতি প্রতিষ্টা করতে, পুরনো দল পুরোনো নেতৃত্ব দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মান সম্ভব নয়। নতুন বাংলাদেশ বিনির্মানে নতুন রাজনীতি, নতুন নেতৃত্ব দরকার। গন অধিকার পরিষদের যে গনজোয়ার উঠেছে। আমরা এই রাষ্ট্র ব্যাবস্থার সংস্কার চাই। একক কোন দল যেন সরকার গঠন করে প্যাসিবাদ সৃষ্টি না করতে পারে তাই দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদ, সংখ্যানুপাতিক নির্বাচন, সংসদের মেয়াদ চার বছর করার দাবি করেছি। সকল দলের যেন সংসদে প্রতিনিধিত্ব থাকে এই প্রস্তাবে অধিকাংশ দল একমত হয়েছে। কোন অপরাজনীতি নতুন বাংলাদেশে চলবে না।

গলাচিপা উপজেলা গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমানের সভাপতিত্বে গন সংবর্ধনা অনুষ্ঠানে গণঅধিকার পরিষদ এর উচ্চতর পরিষদ সদস্য কৃষিবিদ মোঃ শহিদুল ইসলাম ফাহিম, জেলা সভাপতি নজরুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক শাহ- আলম, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহমান সহ কেন্দ্রীয়, জেলা, উপজেলা ও ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.