জুমবাংলা ডেস্ক : সাড়ে তিন কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রশান্ত কুমার হালদার (পিকে হালদার) সিন্ডিকেটের সদস্য পূর্ণিমা রানী হালদার ও তার স্বামী স্বপন কুমার মিস্ত্রীর বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

Advertisement
গতকাল মঙ্গলবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ সংস্থাটির উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে মামলা দুটি দায়ের করেন।
দুদকের ভারপ্রাপ্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার পরও সম্পদ বিবরণী দুদকে জমা না দেওয়ায় পিকে হালদার সিন্ডিকেটের অন্যতম সদস্য পূর্ণিমা রানী হালদার ও তার স্বামী স্বপন কুমার মিস্ত্রীর বিরুদ্ধে মামলা করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



