Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার বিশ্ব নেতাদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
জাতীয় স্লাইডার

বিশ্ব নেতাদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By Hasan MajorApril 25, 20233 Mins Read

বিশ্ব নেতাদের অভিনন্দনে সিক্ত হচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

Advertisement
জুমবাংলা ডেস্ক: বিশ্ব নেতারা রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে তার ঐতিহাসিক দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানাচ্ছেন।

গতকাল (সোমবার) দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মোঃ সাহাবুদ্দিন ।

জাপানের সম্রাট নারুহিতো, ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেল্লা, ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি, মালয়েশিয়ার রাজা সুলতান হাজি আহমেদ শাহ আল মুস্তাইন বিল্লাহ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এবং সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব পৃথক বার্তায় তাকে অভিনন্দন জানিয়েছেন।

উপরে উল্লিখিত বিশ্বনেতাদের অভিনন্দন সম্বলিত পৃথক বার্তা আজ এখানে পৌঁছেছে।

বাংলাদেশের জনগণের শান্তি ও সমৃদ্ধি কামনা করে নেতারা সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেন।

জাপানের সম্রাট নারুহিতো তার বার্তায় বলেছেন, “আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আপনার সাফল্য ও সুখ এবং আপনার দেশের জনগণের সমৃদ্ধির জন্য আপনাকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি।”

ইতালির প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলা বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে গুরুদায়িত্ব পালনে তার সাফল্য কামনা করেন।

তিনি বলেন, আপনার দেশের স্বাধীনতা লাভের পর থেকে ঢাকা ও রোম বন্ধুত্বের সুদৃঢ় বন্ধনে আবদ্ধ। ইতালির বৃহৎ বাংলাদেশী সম্প্রদায়ের অবদানে এই বন্ধন সময়ের সাথে সাথে সুসংহত হয়েছে।

তিনি আরো বলেন, আপনার কার্যকালের সময় আমাদের দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার সুযোগ থাকবে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি তার বার্তায় বলেছেন, ইরান ও বাংলাদেশের জনগণের সাংস্কৃতিক, ঐতিহাসিক ও ধর্মীয় বন্ধন এবং অভিন্ন মূল্যবোধের পরিপ্রেক্ষিতে দুই দেশের মধ্যে সহযোগিতার একটি ভালো ধারাবাহিকতা রয়েছে এবং ইসলামী বিশ্বে তা গুরুত্বপূর্ণ ও প্রভাব রাখছে।

তিনি বলেন, আমরা সব ক্ষেত্রে এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে আমাদের সম্পর্কের আরও অগ্রগতি আশা করছি।

তিনি আরো বলেন, আমি মহান আল্লাহর কাছে আপনার মঙ্গল ও সাফল্যের পাশাপাশি বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করছি।

মালয়েশিয়ার রাজা আল-সুলতান আবদুল্লাহ রিয়াতউদ্দিন আল-মুস্তফা বিল্লাহ শাহ ইবনি আলমারহুম সুলতান হাজী আহমদ শাহ আল-মুস্তা’ ইন বিল্লাহ এক বার্তায় সাহাবুদ্দিনকে তার উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, আমরা মালয়েশিয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ককে অনেক মূল্যায়ন করি, এবং এটি আমার আন্তরিক আশা যে, এটি আমাদেরকে অভিন্ন স্বার্থের বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে।

জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও তার অভিনন্দন বার্তায় বলেন, জাপানের সরকার ও জনগণের পক্ষ থেকে, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে আপনার দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানাতে চাই।

তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন যে, আগামী দিনে এই রাষ্ট্রপতির অধীনে বাংলাদেশ আরও উন্নয়ন সাধন করবে।

তিনি বলেন, আমাদের বন্ধুত্বপূর্ণ এবং সহযোগিতামূলক সম্পর্ক, যা গত বছর কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ তম বার্ষিকীর মাধ্যমে শক্তিশালী হয়েছে, একটি মুক্ত ইন্দো-প্যাসিফিক এর বাস্তবায়নের লক্ষ্যে আরও জোরদার হবে।

সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকুব বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিঙ্গাপুরবাসীর পক্ষ থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।

বার্তায় বলা হয়, সিঙ্গাপুর এবং বাংলাদেশ চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক উপভোগ করে যা জন-মানুষের দৃঢ় সম্পর্ক, অভিন্ন মূল্যবোধ এবং আন্তর্জাতিক ফোরামে সহযোগিতার দ্বারা প্রতিষ্ঠিত। গত বছর, আমরা আমাদের দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উদযাপন করেছি।

উভয় দেশ এখন অবকাঠামো, লজিস্টিকস, বিদ্যুৎ এবং আইসিটির মতো সম্ভাবনার নতুন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য কাজ করছে উল্লেখ করে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট বাংলাদেশের সাথে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সাথে কাজ করার জন্য উন্মুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

July 22, 2026
বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

July 21, 2026
বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

July 21, 2026

Latest News

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হজ প্যাকেজ

সরকা‌রি দুটি হজ প্যাকেজ ঘোষণা: বিমান ভাড়া কমলেও খরচ বেড়েছে অন্য খাতে

BRTA

গাড়িতে হর্ন ব্যবহার নিয়ে বিআরটিএ’র নতুন নির্দেশনা

অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

বাধ্যতামূলক মধ্যস্থতা

ভোলাসহ ১০ জেলায় মামলার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa