দুই বছর আগে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী মৌসুমী হামিদ ও লেখক-নাট্যকার আবু সাইয়িদ রানা। এই দম্পতির দুই বছরের সংসার ভেঙে গেছে। জানা যায়, গত বছরের নভেম্বর থেকেই তারা আলাদা থাকছেন। সম্প্রতি গণমাধ্যমের কাছে বিচ্ছেদের সত্যতা অভিনেত্রী নিজেই স্বীকার করেছেন। তবে আপাতত এ নিয়ে বিস্তারিত জানাতে রাজি হননি তিনি।

বিনোদন অঙ্গনে গত কয়েক মাস ধরেই রানার বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে গুঞ্জন ছিল। একই অঙ্গনের এক তরুণীর সঙ্গে রানার ঘনিষ্ঠতা নিয়ে নানা কথা শোনা গেছে।
নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র জানিয়েছে, মূলত এসব নিয়েই তাদের সংসারে অশান্তির সূত্রপাত। একপর্যায়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন মৌসুমী-রানা। পরিস্থিতির অবনতি হলে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা।
দীর্ঘদিনের পরিচয় ও বন্ধুত্বের পর ২০২৪ সালের ১২ জানুয়ারি পারিবারিকভাবে গাঁটছড়া বাঁধেন মৌসুমী ও রানা। তাদের সেই জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের অনেক তারকাও উপস্থিত ছিলেন। কিন্তু বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই পরকীয়ার অভিযোগে এই দম্পতির সংসারের ইতি ঘটল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


