Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ অভিযানের নামে ইলিশ ধরার অপরাধে ৩ পুলিশ বরখাস্ত
অপরাধ-দুর্নীতি জাতীয় বিভাগীয় সংবাদ

অভিযানের নামে ইলিশ ধরার অপরাধে ৩ পুলিশ বরখাস্ত

By Shamim Rezaঅক্টোবর 22, 20192 Mins Read

elish

Advertisement

জুমবাংলা ডেস্ক : থানার আওতাধীন এলাকার বাইরে গিয়ে অভিযানের নামে জেলে ভাড়া করে ইলিশ ধরার অপরাধে বরিশালের বন্দর থানা পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও দুই কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তাদের সঙ্গে অভিযানে অংশ নেয়ায় তিন সহকারী উপপরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

পাশাপাশি এ ঘটনা তদন্তে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আকরামুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দফতর থেকে এসব আদেশের কপি মঙ্গলবার সকালে বন্দর থানায় এসে পৌঁছে। এর পরিপ্রেক্ষিতে প্রত্যাহার হওয়া পাঁচ পুলিশ সদস্য দুপুরে জেলা পুলিশ লাইনে যোগ দেন।

বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আনিস, কনস্টেবল মোহম্মদ আলী ও মো. জুলফিকার আলী। এদের মধ্যে কনস্টেবল মোহম্মদ আলী ও জুলফিকার আলী রোববার রাতে পটুয়াখালীর বাউফলের কালাইয়া ফাঁড়ি পুলিশের হাতে আটক হয়েছিলেন। এ সময় এসআই আনিসসহ অন্যরা পালিয়ে যান। আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ জাল ও ইলিশ জব্দ করা হয়।

প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. তরিকুল ইসলাম, মো. এহসান, মো. সোহেল ও কনেস্টবল মো. ইব্রাহিম এবং মো. জাকির।

মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া বলেন, মৎস্য কর্মকর্তাকে সঙ্গে না নিয়ে ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি ছাড়াই অভিযানে গিয়েছিলেন তারা। তারা বলেছেন ভুলক্রমে বাউফল জলসীমায় ঢুকে পড়েন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত হয়ে তাদেরকে সাময়িক বরখাস্ত করেছেন। পাশাপাশি এ ঘটনা তদন্তে পুলিশের অতিরিক্ত উপকমিশনার (দক্ষিণ) আকরামুল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ বলেন, রবিবার রাতে বাউফল উপজেলা মৎস্য কর্মকর্তা ও কালাইয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা তেঁতুলিয়া নদীতে টহলে যান। এ সময় তেঁতুলিয়া নদীর ধুলিয়া পয়েন্টে ইলিশ ধরা অবস্থায় একটি ট্রলার থেকে বরিশালের বন্দর থানার কনস্টেবল জুলফিকার আলী ও মোহাম্মদ আলীসহ চার জেলেকে আটক করা হয়। তাদের সঙ্গে থাকা আরও দুটি বোটে এসআই আনিসসহ অন্যরা পালিয়ে যান।

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জুন 17, 2026
নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

জুন 17, 2026
ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

জুন 17, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নতুন বার্তা

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

ঝড়-বৃষ্টির আশঙ্কা

দুপুরের মধ্যে ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

সভাপতির দায়িত্বে

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

সংস্কার

শাহরাস্তিতে ১২ বছর পর সড়ক সংস্কার শুরু, উঠেছে অনিয়মের অভিযোগ

যুবককে আটক

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান; যুবক আটক

নতুন ধাপ শুরু

‘ক্রসফায়ারে’ দুই হত্যা, হাসানাত আবদুল্লাহসহ ৪ জনের বিচার শুরু আজ

বক্তব্য

সংসদে বাংলা-ইংরেজি মিশিয়ে নারী এমপির বক্তব্য, সামাজিক মাধ্যমে ভাইরাল

মৌলভীবাজার সফর

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারেক

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ মৌলভীবাজার সফরে যাচ্ছেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa