Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অভিষেকে নটরাজনের অনন্য রেকর্ড
ক্রিকেট (Cricket) খেলাধুলা

অভিষেকে নটরাজনের অনন্য রেকর্ড

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 16, 2021Updated:January 16, 20212 Mins Read
থাঙ্গারাসুই নটরাজন
Advertisement

স্পোর্টস ডেস্ক: ৬ মাস আগেও ভারতের জাতীয় দলে সুযোগ পাওয়া থাঙ্গারাসুই নটরাজনের কাছে ছিল স্বপ্ন। সংযুক্ত আরব আমিরাতে হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৩তম আসরে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন ভারতের তামিলনাড়ুর এই পেসার। দলের নির্ভরযোগ্য পেসার হয়ে উঠেছেন টুর্নামেন্টে তিনি। এখন পর্যন্ত ২২ আইপিএল ম্যাচ খেলে ১৮ উইকেট শিকার করেছেন নটরাজন। এমন পারফরম্যান্স দেখিয়ে অস্ট্রেলিয়া সফরে ঠাঁই হয় তার।

সামি-বুমরাহদের অনুপস্থিতিতে সেই নটরাজনই এখন ভারত দলের পেস আক্রমণের ভরসা হয়ে দাঁড়িয়েছেন। চলমান অস্ট্রেলিয়া সফরে ম্যান ইন ব্লুর জার্সিতে অভিষেক ঘটেছে এই তামিলিয়ান পেসারের।

তবে তার অভিষেকটা ভারতের ক্রিকেট ইতিহাসে ঠাঁই পেতেই পারে। অস্ট্রেলিয়ায় ভারতের প্রতিনিধিত্ব করে অনন্য দুই রেকর্ড গড়লেন নটরাজন।

কারণ অস্ট্রেলিয়া সফরে তিন ফরম্যাটের ক্রিকেটেই অভিষেক হয়েছে ভারতীয় দলের বাঁহাতি পেসার নটরাজনের।

ভারতের হয়ে এক সফরে তিন ফরম্যাটেই অভিষেক হওয়া প্রথম ক্রিকেটার হলেন নটরাজন। শুধু তাই নয়, সবচেয়ে কম সময়ের মধ্যে তিন ফরম্যাটেই অভিষেক হওয়া ভারতীয় ক্রিকেটার তিনি।

নাটরাজনের আগে ভারতের হয়ে সবচেয়ে কম সময়ের মধ্যে তিন ফরম্যাটের ক্রিকেটে অভিষিক্ত ক্রিকেটার ছিলেন ভুবনেশ্বর কুমার। ২০১২ সালের ২৫ ডিসেম্বর প্রথম ওয়ানডে অভিষেকের পাঁচদিন পর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। একবছর পর ২০১৩ সালের ২২ ফেব্রুয়ারিতে হয় টেস্ট অভিষেক।

২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হয় নটরাজনের। ওয়ানডে অভিষেকে ৭০ রানে ২ উইকেট নেন তিনি।

দুদিন পরেই (৪ ডিসেম্বর) টি-টোয়েন্টি অভিষেক ঘটে তার। সেই ম্যাচে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন।

ওয়ানডে ও টি-টোয়েন্টিতে একাদশে নটরাজনের স্থান পাওয়া অনেকটা প্রত্যাশিত ছিল। সেজন্য প্রস্তুতও ছিলেন ২৯ বছর বয়সী এই পেসার।

কিন্তু সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে যে এই সফরেই সুযোগ পেয়ে যাবেন তিনি, তা পরিকল্পনায়ও ছিল খোদ টিম ম্যানেজম্যান্টের।

দলের নেট বোলার হিসেবে রেখে দেয়া হয়েছিল তাকে। তাই দেশে ফিরে সদ্য জন্ম নেয়া কন্যাসন্তানকে কোলে তুলে নেয়া হয়নি তার। আর হয়ত এই ত্যাগের প্রতিদান পেলেন নটরাজন।

ব্রিসবেন টেস্টের আগে পেটের পীড়ায় ছিটকে যান জসপ্রীত বুমরা। ইনজুরির মিছিলে যুক্ত হয়ে আগেই ছিটকে গেছেন মোহাম্মদ সামি, ও উমেশ যাদব।

তাই পেস আক্রমণ সাজাদে শুক্রবার থেকে শুরু হওয়া সিরিজের চতুর্থ টেস্টে নাটরাজনকে অভিষেক করায় ভারত। সূত্র: ক্রিক ইনফো

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

February 1, 2026
বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

February 1, 2026
বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

January 31, 2026
Latest News
পাকিস্তান

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তৃতীয়বারের মতো হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

বিশ্বকাপ

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

বিশ্বকাপের আম্পায়ার

বিশ্বকাপের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা প্রকাশ আইসিসির, বাংলাদেশের কেউ আছে কী?

বিশ্বকাপ বয়কটে বিপদের সামনে ভারত

বাংলাদেশের বিশ্বকাপ বয়কটে বড় বিপদের সামনে ভারত!

মিরপুর স্টেডিয়াম মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

মিরপুর স্টেডিয়ামে ম্যাচ ও অফিসিয়াল ইভেন্ট ছাড়া মিডিয়া প্রবেশ নিষিদ্ধ

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র

চ্যাম্পিয়ন্স লিগ প্লে-অফ ড্র: কে কার প্রতিপক্ষ

আর্জেন্টাইন ভক্ত

আর্জেন্টাইন ভক্তদের জন্য বড় সুখবর

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

বিসিসিআই

ভারতে বিশ্বকাপ আয়োজনে অনিশ্চয়তা, যা বলছে বিসিসিআই

T20 World Cup

টি-টোয়েন্টি বিশ্বকাপ : আইসিসি-বাংলাদেশ দ্বন্দ্বে নিজেদের অবস্থান পরিষ্কার করল শ্রীলঙ্কা

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.