Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা
জাতীয়

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

By Md EliasFebruary 6, 20262 Mins Read

এবারের অমর একুশে বইমেলা নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। চলতি বছরের আসর আগামী ২০ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা আছে। এতে বেশ ক্ষুব্ধ প্রকাশকরা। তারা বলছেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষ শত শত প্রকাশকের প্রাণের দাবি ও অস্তিত্বের সংকটকে উপেক্ষা করে একতরফাভাবে বইমেলা শুরুর ঘোষণা দিয়েছে।

অমর একুশে বইমেলা

Advertisement

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির ‘একতরফা’ সিদ্ধান্তে ‘প্রাণহীন’ আয়োজন: প্রাকৃতিক দুর্যোগের অজুহাতে ‘মানবিক ও বাণিজ্যিক বিপর্যয়’ মেনে নেবে না প্রকাশক সমাজ শীর্ষক সংবাদ সম্মেলনে তারা এ ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রকাশকরা বলেন, ‘এই সিদ্ধান্তে আমরা সৃজনশীল প্রকাশকরা গভীর বিস্ময় ও চরম হতাশা প্রকাশ করছি। দেশের সৃজনশীল প্রকাশনা শিল্পের সিংহভাগ অংশীজনের যৌক্তিক দাবি ও রূঢ় বাস্তবতাকে পাশ কাটিয়ে নেওয়া এ সিদ্ধান্ত আমরা ‘আত্মঘাতী’, ‘অগণতান্ত্রিক’ ও ‘বাস্তবতাবিবর্জিত’ বলে মনে করি।‘

তারা বলেন, এর আগে বাংলা একাডেমি গত বছরের ১৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৭ জানুয়ারি পর্যন্ত বইমেলা আয়োজনের যে ঘোষণা দিয়েছিল, নির্বাচনের কারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমর্থন না থাকায় তা বাতিল হয়। এখন আবার কোনো অংশীজনের সঙ্গে আলোচনা না করেই তড়িঘড়ি করে ২০ ফেব্রুয়ারি বইমেলা শুরুর তারিখ চাপিয়ে দেওয়া হয়েছে, যা প্রকাশকদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে দাঁড়িয়েছে।

প্রকাশকরা বলেন, ২০ ফেব্রুয়ারি রোজার দিনে বইমেলা শুরু হলে পাঠক ও দর্শনার্থী আসবেন না। পাঠক ও ক্রেতা ছাড়া বইমেলা কেবল একটি ‘নিষ্প্রাণ সরকারি আনুষ্ঠানিকতা’ ছাড়া আর কিছুই হবে না। এছাড়া মানবিক বিপর্যয় ও মানবাধিকার, নিশ্চিত অর্থনৈতিক বিপর্যয়সহ নানা কারণে এ সময়ে মেলার আয়োজন উপযুক্ত নয়।

তারা জানান, ইতোমধ্যে ৩২টি প্যাভিলিয়ন ও ১৫২টি স্টলের প্রকাশকরা লিখিতভাবে রোজার মধ্যে মেলা না করার এবং ঈদের পরে মেলা আয়োজনের পক্ষে সম্মতি ও মত দিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার আয়োজিত জুম মিটিংয়ে উপস্থিত সব প্রকাশক তাদের আগের সিদ্ধান্তে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন।

ফের শাকিবের সন্তানের মা হচ্ছেন বুবলী!

আপত্তি জানানো প্রকাশকদের মধ্যে অন্যতম হলেন- মেছবাহউদ্দীন আহমদ (প্রকাশক, আহমদ পাবলিশিং হাউজ); এ.কে নাসির আহমেদ (প্রকাশক, কাকলী); মাজহারুল ইসলাম (প্রকাশক, অন্যপ্রকাশ); মনিরুল হক (প্রকাশক, অনন্যা); সৈয়দ জাকির হোসাইন (প্রকাশক, অ্যাডর্ন); জহির দীপ্তি (প্রকাশক, ইতি প্রকাশন; সদস্য, অমর একুশে বইমেলা কমিটি ২০২৬); মাহ্রখ মহিউদ্দীন (প্রকাশক, ইউপিএল; সদস্য, অমর একুশে বইমেলা কমিটি ২০২৬); মাহাবুব রাহমান (প্রকাশক, আদর্শ; সদস্য, অমর একুশে বইমেলা কমিটি ২০২৬); মোবারক হোসেন (পান্ডুলিপি সমন্বয়ক, প্রথমা প্রকাশন); ইকবাল হোসেন সানু (প্রকাশক, লাবনী); মিজানুর রহমান (প্রকাশক, শোভা প্রকাশ); ইফতেখার আমিন (প্রকাশক, শব্দশৈলী) প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

July 8, 2026
ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

July 8, 2026
world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

July 8, 2026

Latest News

সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা

ctg-flood

ভারী বর্ষণে চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল বন্ধ, পরিদর্শনে প্রতিমন্ত্রী

world-bank

বিশ্বব্যাংকের পরবর্তী নির্বাহী পরিচালক আবদুর রহমান খান

Sajek

সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন

PM

প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেলে যাচ্ছেন শনিবার, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

বিনামূল্যে শাটল সার্ভিস

শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের জন্য বিনামূল্যে শাটল সার্ভিস চালু

সংবিধানের পঞ্চদশ সংশোধনী

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় কাল

সমুদ্র বন্দর

অগ্রসর হচ্ছে লঘুচাপ, দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Gruad

সড়কের পাশে ধানের শীষ হাতে দাঁড়িয়ে থাকা গার্ডকে উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa