Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আইন-আদালত অর্থপাচারকারী দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট
আইন-আদালত জাতীয়

অর্থপাচারকারী দ্বৈত পাসপোর্টধারীদের তালিকা চেয়েছে হাইকোর্ট

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 21, 20203 Mins Read

হাইকোর্ট

Advertisement

জুমবাংলা ডেস্ক: বিদেশে অর্থপাচার ও দুর্নীতি করে বিদেশে বাড়ি ক্রয় করেছে অথবা নির্মাণ করেছেন এমনসব দ্বৈত পাসপোর্টধারী বাংলাদেশি যারা বাংলাদেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে নির্বিঘ্নে যাতায়াত করছে তাদের তালিকা চেয়েছে হাইকোর্ট। খবর ইউএনবি’র।

আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে পুলিশের বিশেষ শাখার (ইমিগ্রেশন) সুপারকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে।

সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এর আগে গত ১৭ ডিসেম্বর বিদেশে অর্থ পাচারকারীদের বিষয়ে পরবর্তী তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেয় হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় সোমবার নতুন এ আদেশ দেয় হাইকোর্ট।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন নজরে নিয়ে গত ২২ নভেম্বর বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এক আদেশে বিদেশে অর্থ পাচারকারীদের সব ধরনের তথ্য চান। ১৭ ডিসেম্বরের মধ্যে পররাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এ নির্দেশনা দেয়া হয়। এরপর ১৭ ডিসেম্বর দুদকসহ পাঁচটি সংস্থা অর্থ পাচারের বিষয়ে তথ্য আদালতে উপস্থাপন করে। আদালত ওই প্রতিবেদনে সন্তুষ্ট না হয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিয়ে বিদেশে অর্থপাচার করে যারা বাড়ি-গাড়ি করেছেন তাদের তালিকা দাখিল করতে বলেছে।

এর আগে গত ২২ নভেম্বর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, রাজনীতিবিদরা নন, বিদেশে বেশি অর্থ পাচার করেন সরকারি চাকরিজীবীরা। সম্প্রতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

গোপনে কানাডার টরেন্টোতে অবস্থিত বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নেয়া হয়েছে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমার ধারণা ছিল রাজনীতিবিদদের সংখ্যা বেশি হবে, কিন্তু আমার কাছে যে তথ্য এসেছে, যদিও এটি সামগ্রিক তথ্য নয়, সেটিতে আমি অবাক হয়েছি। সংখ্যার দিক থেকে আমাদের অনেক সরকারি কর্মচারীর বাড়িঘর সেখানে বেশি আছে এবং তাদের ছেলে-মেয়েরা সেখানে থাকে।’

মন্ত্রী বলেন, আমার কাছে ২৮টি কেস এসেছে এবং এর মধ্যে রাজনীতিবিদ হলেন চারজন। এছাড়া কিছু আছেন তৈরি পোশাকশিল্পের ব্যবসায়ী। আমরা আরও তথ্য সংগ্রহ করছি। পাচারে শুধু কানাডা নয়, মালয়েশিয়াতেও একই অবস্থা। তবে তথ্য পাওয়া খুব কঠিন। বিভিন্ন মিডিয়ায় যে তথ্য বের হয়, হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে, আসলে সংখ্যাটি তত নয়।

এ বিষয়ে ২২ নভেম্বর হাইকোর্ট অন্তবর্তীকালীন আদেশসহ রুল জারি করে। রুলে টাকা পাচারকারী সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট টাকা পাচারকারীদের বিরুদ্ধে আইন অনুসারে যথাযথ পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়।

চার সপ্তাহের মধ্যে দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর চেয়ারম্যান এবং ঢাকা জেলা প্রশাসককে রুলের জবাব দিতে বলে হাইকোর্ট।

এ রুল বিবেচনায় থাকা অবস্থায় বিদেশে টাকা পাচারকারীদের নাম-ঠিকানাসহ সব ধরনের তথ্য (মামলাসহ, কোনো ব্যবস্থা নেয়া হয়েছে কিনা) প্রতিবেদন আকারে জমা দিতে দুদক চেয়ারম্যান, স্বরাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, এনবিআর চেয়ারম্যানকে নির্দেশ দেয়া হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026

Latest News

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa