Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home অর্থমন্ত্রীসহ ৩ ভাই আ’লীগের ৩ ইউনিটের সভাপতি
জাতীয়

অর্থমন্ত্রীসহ ৩ ভাই আ’লীগের ৩ ইউনিটের সভাপতি

By iNews DeskSeptember 17, 2019Updated:September 17, 20194 Mins Read
Advertisement

অর্থমন্ত্রীকুমিল্লা দক্ষিণ জেলা, জেলার সদর দক্ষিণ উপজেলা ও সদ্য গঠিত লালমাই উপজেলা এই তিন ইউনিটের আওয়ামীলীগের সভাপতি হলেন অর্থ মন্ত্রী লোটাস কামালসহ তারা আপন তিন ভাই। এর মধ্যে আবার বড় ভাই জেলা আওয়ামী লীগের সদস্য ও ছোট ভাই জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবেও আছেন।

আবার সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যানও ছোট ভাই গোলাম সারওয়ার। আর লালমাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হয়েছেন অর্থ মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা রতন সিং। এছাড়া এই দুই উপজেলার কমিটিতে আরো ৬ পরিবারের সদস্য আছেন দুই জন করে। একই পরিবারের দখলে দলের সর্বোচ্চ এতগুলো পদ হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

তবে সরকারের প্রভাবশালী মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি হওয়ায় এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে মুখ খুলছে না কেউ। চলতি মাসেই কেন্দ্রীয় নেতাদের অনুপস্থিতিতে এমন কি জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে হঠাৎ করে ডেকে সম্মেলন নাম দিয়ে অর্থ মন্ত্রীর দুই ভাই তার নির্বাচনী এলাকা সদর দক্ষিণ ও লালমাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি হন।

যদিও মন্ত্রীর দুই ভাই লালমাই উপজেলা আওয়ামীলীগের প্রথম সভাপতি আবদুল হামিদ ও সদর দক্ষিণ উপজেলার সভাপতি গোলাম সারওয়ার বলেছেন, আমরা দুই ভাই আওয়ামীলীগের সভাপতি হতে চাইনি। মন্ত্রী মহোদয়ও এতে রাজি ছিলেন না। এলাকার নেতাকর্মীদের চাপে আমরা দলীয় পদ নিতে বাধ্য হয়েছি। তাছাড়া যোগ্যতা থাকলে তো আর কোন সমস্যা থাকার কথা না।

জানা যায়, গত ৭ সেপ্টেম্বর সম্মেলন করে লালমাই উপজেলা আর ১৬ সেপ্টেম্বর একই ভাবে সম্মেলন করে সদর দক্ষিণ উপজেলা। সেই সম্মেলনে লালমাই উপজেলার আওয়ামীলীগের সভাপতি হন অর্থ মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি আহম মোস্তাফা কামাল ওরফে লোটাস কামালের বড় ভাই আবদুল হামিদ আর সাধারণ সম্পাদক হন মন্ত্রীর এপিএস রতন কুমার সিং। আর ১৬ সেপ্টেম্বর কতিথ সম্মেলনে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সভাপতি হন উপজেলা চেয়ারম্যান ও মন্ত্রীর আপন ছোট ভাই গোলাম সারওয়ার।

সম্মেলনে কেন্দ্রীয় আওয়ামীলীগের কোন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন না। এমন কি ছিলেন না কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও অর্থ মন্ত্রী লোটাস কামাল এমপি ও সাধারণ সম্পাদক মজিবুল হক মজিব এমপি।

লালমাই উপজেলা ও সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মমিন মজুমদার।

এ বিষয়ে লালমাই উপজেলা আওয়ামীলীগের প্রথম সভাপতি আবদুল হামিদ বলেছেন, আমরা দুই ভাই আওয়ামীলীগের সভাপতি হতে চাইনি। মন্ত্রী মহোদয়ও এতে রাজি ছিলেন না। এলাকার নেতাকর্মীদের চাপে আমরা দলীয় পদ নিতে বাধ্য হয়েছি। তাছাড়া যোগ্যতা থাকলে তো আর কোন সমস্যা থাকার কথা না।

এদিকে, সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সম্মেলন নিয়ে প্রশ্ন তুলেছেন বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম হামিদ। তিনি বলেন,আমি দলের ভারপাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার পরেও জানি না কবে কোথায় কে দলের সম্মেলন করছে।

ক্ষমতাসীন দলের সম্মেলন তো চুপিচাপি হওয়ার কথা না। যে সম্মেলনে আমার নেতা জেলা সভাপতি লোটাস কামাল ও সাধারণ সম্পাদক মজিবুল হক আসেন নি, কেন্দ্রীয় কোন নেতা আসেন নি সেই সম্মেলন সদর দক্ষিন উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা মেনে নেয় নি এবং মেনে নিতে পারে না।

কাউকে কিছু না বলে অতি গোপনে একটি রুমে বসে কমিটি ঘোষনা দিলেই কি সম্মেলনের বৈধতা পেয়ে যাবে? ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুম হামিদ আরো বলেন, সম্মেলনের আগের দিন আমাদের উপজেলা চেয়ারম্যান ও দলের উপজেলা সভাপতি সারওয়ার ভাই ফোন করে বললেন, আগামীকাল সম্মেলন, তুমি থাকবা। আমি তাকে বলেছি, কিসের সম্মেলন, কে ডাকল সম্মেলন। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে তো সম্মেলন আমার ডাকার কথা।

তখন তিনি বললেন, হামিদ ভাই(লালমাই উপজেলার সদ্য গঠিত কমিটির সভাপতি) ও মালেক ভাই (লালমাই উপজেলার চেয়ারম্যান) সম্মেলন ডেকেছে। আমি বলেছি, যেই সম্মেলনে নেতাকর্মীদের সম্পৃক্ততা নেই সেই সম্মেলনে আমি এবং নেতাকর্মীরা থাকতে পারে না।

এ বিষয়ে সদর দক্ষিণ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সদ্য নির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার বলেছেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে মাসুম হামিদ কি কাজ করেছে তাকে জিজ্ঞেস করুন। তিনি সব সময় ঢাকা পড়ে থাকেন।

ঢাকা থেকে কিভাবে দল চলবে। সম্মেলন ডেকেছে দলের সভাপতি আবদুল মালেক। সভাপতিও তাকে বলেছেন আমি নিজেও তাকে সম্মেলনে থাকতে বলেছি। কিন্তু সে থাকে নি।গত নির্বাচনে দলের সেক্রেটারি হয়েও নিজের কেন্দ্রে সে থাকতে পারেনি। তার সব ভাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। তার সাথে কোন নেতাকর্মী নেই।

অর্থমন্ত্রীসহ আপনারা তিন ভাই আওয়ামীলীগের তিন ইউনিটের সভাপতি এ বিষয়টি দৃষ্টি আকর্ষন করলে সদর দক্ষিণ উপজেলা আওয়ামীলীগের সদ্য নির্বাচিত সভাপতি গোলাম সারওয়ার বলেন, মন্ত্রী মহোদয় বার বার দলীয় নেতাকর্মীদের বলেছেন, আমার ভাইদের তোমরা সভাপতি করিওনা। কিন্তু নেতাকর্মীরা মানে নি।

নেতাকর্মীরা মন্ত্রী মহোদয়কে বলেছেন, আপনি প্রকাশ্য ভোট দিন আমরা হামিদ ভাই ও সরওয়ার ভাইকে ভোট দিব। এই দুই উপজেলায় এই দুই জন ছাড়া নেতাকর্মীরা অন্য কাউকে সভাপতি মানতে রাজি নয়। আমার বাসা ঢাকা। আমি রাজনীতির জন্য সংসার ফেলে এলাকায় জনগনের জন্য, দলের জন্য কাজ করছি। ব্যবসা বানিজ্য ছেড়ে রাজনীতি করছি।

এ সকল যারা বলে তারা দলের ভাল চায় না, মঙ্গল চায় না। আবারো বলছি, লালমাই উপজেলার নেতাকর্মীদের অনুরোধে হামিদ ভাই আর সদর দক্ষিণ উপজেলায় নেতাকর্মীদের অনুরোধে আমি সভাপতি হতে বাধ্য হয়েছি। সূত্রঃ বাংলাদেশ টুডে

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
অর্থমন্ত্রী
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

February 4, 2026
তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

February 4, 2026
নির্বাচনী সফরের অংশ

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

February 4, 2026
Latest News
বৈঠক অনুষ্ঠিত হবে

নির্বাচনী কার্যক্রম সমন্বয়ে ইসির উচ্চপর্যায়ের বৈঠক আজ

তিস্তাপাড়ে নির্বাচনী জনসভায় অংশ

নির্বাচনী প্রচারণায় আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াত আমির

নির্বাচনী সফরের অংশ

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

চুক্তি স্বাক্ষর

প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপানের চুক্তি

অ্যাকাউন্ট হ্যাক

‘ভারতে তৈরি ম্যালওয়্যার দিয়ে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক’

Beja

বেজার অধীনে থাকবে বেসরকারি ইপিজেড, অধ্যাদেশ জারি

জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

ভূমিকম্পে কেঁপে উঠেছে

১৭ মিনিটেই দুইবার কম্পন, কেন বারবার কাঁপছে দেশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.