জুমবাংলা ডেস্ক : অর্থ আত্মসাতের দায়ে গ্রামীণ ব্যাংকের সাবেক কর্মকর্তা নাজমুল হকের তিন বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

Advertisement

রবিবার (২৭ নভেম্বর) বিকেলে স্পেশাল জজ (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) আশরাফুল আলম বিপ্লব।

সাজাপ্রাপ্ত নাজমুল হক কুষ্টিয়া সদরের বটলে গ্রামের আরশেদ আলী শেখের ছেলে। তিনি গ্রামীণ ব্যাংকের যশোরের শার্শা উপজেলার গোগা শাখার সাবেক ব্যবস্থাপক।

মামলার অভিযোগে জানা গেছে, ২০০৯ সাল থেকে ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত নাজমুল হক শার্শার গোগা গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি ৫৫ জন গ্রাহকের ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ১ লাখ ১৯ হাজার ৯৮৪ টাকা ও ১৬ জন গ্রাহকের ঋণের কিস্তির ৭৩ হাজার ৩২৬ টাকা এবং পাঁচ সদস্যের জিপিএস হিসাবের কিস্তির ৬ হাজার ৩৭৪ টাকাসহ বিভিন্ন সূত্র থেকে আদায় করা মোট ২ লাখ ৩২ হাজার ৮৫৬ টাকা আত্মসাৎ করেন।

প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় ২০১৬ সালের ২৪ নভেম্বর দুদকের সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল বাদী হয়ে দুর্নীতি দমন আইনে শার্শা থানায় মামলা করেন। এ মামলার তদন্ত শেষে আসামি নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় তদন্তকারী কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক শহীদুল ইসলাম মোড়ল ২০১৮ সালের ১০ জানুয়ারি আদালতে চার্জশিট জমা দেন।

এ মামলার দীর্ঘ সাক্ষী গ্রহণ শেষে নাজমুল হকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তার কারাদণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত নাজমুল হক কারাগারে আছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.