Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা অলিম্পিক ইতিহাসে সেরা ছবিটাই কি উঠলো?
খেলাধুলা

অলিম্পিক ইতিহাসে সেরা ছবিটাই কি উঠলো?

By Md EliasJuly 31, 20242 Mins Read

লম্বা সময় বন্ধ থাকার পর টোকিও অলিম্পিকে ফিরেছে সার্ফিং ইভেন্ট। সাগরের বুকে সার্ফিংবোর্ড নিয়ে ঢেউ সামাল দিতে নানা কসরত দেখাতে হয় সার্ফারদের। প্যারিস অলিম্পিকে সার্ফিং অবশ্য হচ্ছে মূল ভেন্যু প্যারিস থেকে ১ হাজার ৬০০ কিলোমিটার দূরে তিহোপুতে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের ফ্রান্সের নিয়ন্ত্রাণাধীন তাহিতি অঞ্চলে চলছে সার্ফিংয়ের দক্ষযজ্ঞ।

অলিম্পিক ইতিহাসে

Advertisement

তুলনামূলক কম আলোচিত এই ইভেন্টই গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আকারে সাড়া ফেলেছে। অলিম্পিক তো বটেই, ক্রীড়াজগতের সেরা ছবিটাই হয়ত উঠেছে সার্ফিং ইভেন্ট থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অন্তত সেই আলোচনাই চলছে গেল কয়েকদিন ধরে।

ছবিটা দেখে যাক এক নজরে। ব্রাজিলিয়ান সার্ফার গ্যাব্রিয়েল মেদিনা হাওয়ায় ভাসছেন। নিচে সাগরের উত্তাল ঢেউ। মেদিনার পায়ের সঙ্গে বাঁধা সার্ফিংবোর্ডটাও ভাসছে বাতাসে। আর মেদিনা তর্জনী উঁচিয়ে ধরেছেন। এমন ছবিটাকে হয়ত বাঁধাই করে রাখতে চাইবেন যে কেউই।

বার্তা সংস্থা এএফপির ফটোগ্রাফার জেরোমি ব্রুইলি তুলেছেন এমনই এক ছবি। তাহিপুতে গিয়েছিলেন ভালো ছবির আশায়। গ্যাব্রিয়েল মেদিনাকে চিনতেন আগে থেকেই। জানতেন সার্ফিং শেষে একটা দারুণ মুহূর্ত তৈরি করা মেদিনার অভ্যাস। ব্রুইলি অপেক্ষায় ছিলেন সেটার।

কিন্তু গ্যাব্রিয়েল মেদিনা সেদিন যা করেছেন, তা বেশ রোমাঞ্চকর। যে বিশাল ঢেউ সামাল দিয়েছেন তা রেকর্ড ভেঙেছে। নতুন অলিম্পিক রেকর্ড গড়ার পর নিজের অভ্যাসমতোই একটা মুহূর্ত তৈরি করেছেন মেদিনা। আর সেটাই ধরা পড়েছে ব্রুইলির ক্যামেরাতে।

পরে এএফপির এই ফটোগ্রাফার জানান, ‘সব ফটোগ্রাফারই এটার অপেক্ষায় ছিলেন। আপনি গ্যাব্রিয়েল মেদিনাকে চেনেন। বিশেষ করে তিহোপুতে সে বেরিয়ে আসবে আর একটা কিছু করে বসবে। আপনি জানেন, একটা কিছু হবে। কিন্তু মূল ব্যাপার হচ্ছে, সেটা হবে কখন? কারণ আমরা কেউই তা জানি না।’

ব্রুইলির পুরো ঘটনার ব্যাখ্যায় বললেন, ‘আমার ধারণা সে (মেদিনা) যখন টিউবের (ঢেউয়ের ভেতরের অংশ) ভেতর ছিল, তখনই জানতো আজকের দিনের অন্যতম বড় ঢেউ ছিল সেটা। সে ঢেউ থেকে যেভাবে বেরিয়ে এলো, বলতেই হবে পুরো মার্কস পাওয়ার যোগ্য।’

হঠাৎ কেন দেশ ছাড়লেন ঐশ্বরিয়া

ব্রুইলি সেদিন তিহোপুতে মেদিনার ৮টিই ছবি তুলেছিলেন। ৪টি পানির ভেতরে আর ৪টি পানির বাইরে তোলা। আর সেখান থেকে একটি ছিল আলোচিত এই ছবি। প্রকাশ্যে এনেছিলেন মেদিনা নিজেই। এক রাতের মধ্যে ইন্সটাগ্রাম আর ফেসবুকে ভাইরাল হয় সেই ছবিটা। বাকি গল্পটা জানা অনেকেরই। অলিম্পিকে তুলনামূলক পিছিয়ে থাকা এক ইভেন্ট থেকে পাওয়া গেল ক্রীড়াজগতের সর্বকালের অন্যতম সেরা এক ছবি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

July 5, 2026
ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

July 5, 2026
বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

July 5, 2026

Latest News

ব্রাজিলকে

মাঠে নামার আগে হালান্ডের বার্তা, ‘আমি ব্রাজিলকে ভালোবাসি’

ব্রাজিল-নরওয়ে

যেভাবে দেখবেন ব্রাজিল-নরওয়ে লড়াই

বিশ্বকাপে টিকিটের দাম

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

এমবাপ্পে

মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

brazill

নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অস্বস্তির ইতিহাস

এমবাপ্পের হুঁশিয়ারি

মরক্কো ম্যাচের আগে এমবাপ্পের হুঁশিয়ারি

এমবাপ্পে

শুধু সুন্দর ফুটবলই নয়, প্রয়োজনে কুৎসিত ফুটবলও খেলতে পারি : এমবাপ্পে

Messi

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি, আবেগঘন বার্তায় যা বললেন

Paraguya

প্যারাগুয়েকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

ভায়াগ্রা

আজতেকার উচ্চতা সামলাতে ইংল্যান্ডের ভরসা ভায়াগ্রা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa