
চার দিন ব্যাপী সিডনির উন্মুক্ত সাঁতারে ১৯ বছর বযসি এই সাঁতারু সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। ১০০ মিটার ব্যাকস্ট্রোকে দ্বিতীয় দ্রুততম সাঁতারুর আসন দখলের পর ২০০ মিটারে চতুর্থ দ্রুততম আসন লাভ করেন।
প্রতিযোগিতায় ৫০ মিটার ইভেন্ট অংশ নিয়ে তিনি ২৭.১৬ সেকেন্ড সময় নিয়ে অস্ট্রেলিয়া ও কমনওয়েলথ গেমসের রেকর্ড ভেঙ্গে দিলেও মাত্র ০.১৮ সেকেন্ডের জন্য ভাঙ্গতে পারেননি চীনা সাঁতারু লুই জিয়াংয়ের ২০১৮ সালে গড়া বিশ^ রেকর্ড।
তার কোচ ক্রিস মুনি সাংবাদিকদের বলেন,‘ প্রতিযোগিতায় নামার সময় আমরা সত্যিকার অর্থেই দারুন মনোযোগী থাকি। এভাবেই আমরা সফলতার পথ খুঁজে নেই।’
আগামী মাসে এডিলেডে অস্ট্রেলিয়ার অলিম্পিক ট্রায়ালের আগে শেষ মিট ছিল এই সিডনি ওপেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



