Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এবছরও সার্টিফিকেট দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
জাতীয়

অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের এবছরও সার্টিফিকেট দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

By Sibbir Osmanঅক্টোবর 21, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে এবার জেএসসি-জেডিসি পরীক্ষা না হলেও অষ্টম শ্রেণির সব শিক্ষার্থীকে সার্টিফিকেট দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নিয়ে বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ ও বৃত্তির বিষয় নিয়ে সিদ্ধান্ত পরে জানিয়ে দেবো। তবে এখন এটুকু বলতে পারি পরীক্ষা দিলে তারা একটি সনদ পেতো। এবার তারা পরীক্ষা না দিয়েই পরবর্তী ক্লাসে যাচ্ছে, সেজন্য তারা সনদ পাবে না, তাতো নয়।

‘কারণ এরমধ্যে কারো কারো জন্য জেএসসির সনদটি খুব জরুরি হতে পারে। কাজেই তাকে সনদটি দেওয়া হবে। এবার যেমন সবাই পরবর্তী ক্লাসে চলে যাচ্ছি, সেভাবেই আমরা সনদে উল্লেখ করবো। সে যে কৃতকার্য হয়েছে বা সে যে অষ্টম শ্রেণি পর্যন্ত শেষ করেছে সেটি উল্লেখ থাকবে। ’

২০১০ সাল থেকে অষ্টমের সমাপনী পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের জেএসসি-জেডিসির সনদ দেওয়া হচ্ছে। এবছর এইচএসসি পরীক্ষা বাতিল করে জেএসসি-জেডিসি এবং এসএসসির ফলাফলে ভিত্তিতে এইচএসসির ফল দেওয়া হবে বলে জানায় শিক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য-এ তিন বিভাগে ভর্তি নিয়ে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী বলেন, অভিভাবক এবং শিক্ষকরা দেখছেন তাদের অ্যাসেসমেন্ট। তারা যে বিভাগে যেতে চাইবে সেভাবে দেওয়া হবে। তারপরও সমস্যা দেখা দিলে খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত না হলেই ভালো। শিক্ষার্থীরা যেন যতেটা সম্ভব লেখাপড়া চালিয়ে যেতে পারেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা শিখনফল অর্জন করল কিনা, সেটি শুধু কিন্তু বছরের শেষে বা মাঝখানে কতগুলো পরীক্ষা দিয়ে মূল্যায়ন করা যায়, তা কিন্তু নয়। আরও বহু ধরনের মূল্যায়নের পদ্ধতি রয়েছে, আমরা এখন ধারাবাহিক সেই মূল্যায়নের পদ্ধতি যেগুলো আছে সেগুলোতে যেতে চেষ্টা করছি এবং শিক্ষার্থীদের কোথায় কোথায় দুর্বলতা আছে, সামগ্রিক কারিকুলামের কোথায় দুর্বলতা আছে, আমরা সেগেুলো চিহ্নিত করে দূর করতে চাই।

করোনা ভাইরাস মহামারির কারণে জেএসসি-জেডিসি পরীক্ষা বাতিল করে অন্যান্য শ্রেণির ন্যায় অ্যাসাইনমেন্ট মূল্যায়ন করে সব শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণিতে পাঠানো হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa