Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় অসাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে ‘পহেলা বৈশাখ’
জাতীয়

অসাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে ‘পহেলা বৈশাখ’

By Hasan Majorএপ্রিল 14, 20232 Mins Read

ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পহেলা বৈশাখের সাথে যাদের সংঘাত তারাই সাম্প্রদায়িকতায় বিশ্বাস করে। এই অশুভ অপশক্তিকে প্রতিহত করতে হবে।’

আজ বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে রাজধানীর পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিতশোভাযাত্রার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, অসাম্প্রদায়িক সম্প্রীতির চেতনা হচ্ছে পহেলা বৈশাখ। বাঙালির প্রধান শত্রু হচ্ছে সাম্প্রদায়িকতা। বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িকতার ডালপালা গজাচ্ছে। অশুভ শক্তির উৎপাটন করতে হবে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকারকারীরাই পহেলা বৈশাখ উদযাপন করে না।

তিনি বলেন, বাঙ্গালির জাতীয় সংস্কৃতির ঐতিহ্যের অংশ এই পহেলা বৈশাখ। বিলম্বে হলেও আন্তর্জাতিকভাবে আমাদের জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্যের বৈশিষ্ট্য মন্ডিত দিন সেটা আজ স্বীকৃতি পাচ্ছে। সেটি বিশেষ করে বাংলাদেশের জন্য, বাঙ্গালীদের জন্য সুখবর।

সেতুমন্ত্রী বলেন, করোনা সংক্রমণের কারণে কয়েক বছর আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে পারি নাই। আজ আমরা বাংলার শেষ মুঘল স¤্রাট বীর বাহাদুর শাহ জাফর পার্কে মঙ্গল শোভাযাত্রা উদযাপন করছি। পুরনো ঐতিহ্যের কথা স্মরণ করে এখান থেকে শোভাযাত্রা বের করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বাঙালির অতীত ইতিহাসের ঐতিহ্য যা কিছু আছে বাংলাদেশ আওয়ামী লীগ তার সঙ্গে এখনো যুক্ত আছে, ভবিষ্যতেও থাকবে। এই দিবস গুলো আমাদের অস্তিত্বের ঠিকানা। এই অনুষ্ঠান কে পালন করল, আর কে করল না তা নিয়ে আমাদের তাকানোর সময় নেই। যে চেতনায় আমরা বিশ্বাস করি, যে চেতনা আমাদের ইতিহাসে অংশ, আমরা যা বিশ্বাস করি তা আমরা উদযাপন করব।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এবার নতুন বার্তা নিয়ে এসেছে পহেলা বৈশাখ। আমাদের অর্থনৈতিক সংকট, বিশ্ব অর্থনীতির সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ডলারের সংকট জিনিসপত্রের মূল্য বৃদ্ধি জ্বালানির মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি এসব সমস্যায় আক্রান্ত তখন পহেলা বৈশাখ উদযাপিত হচ্ছে। এরপরে ঈদের উৎসব। দু’টি উৎসবে গ্রামে শহরে বাণিজ্যিক লেনদেন, বেচাকেনা আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার সুবর্ণ সুযোগ পেয়েছি।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমাদের অর্থনীতিতে যে সংগ্রাম চলছে অর্থনীতিকে যে সম্ভাবনার রূপ দিচ্ছে এই বাণিজ্যক লেনদেন আমাদের অর্থনৈতিক সংকটকে সম্ভাবনায় রুপ দিচ্ছে। এই দুই উৎসবে বাণিজ্যিক লেনদেন অর্থনৈতিক সংকটে প্রাণ সঞ্চার করবে। নতুন ধারা যোগ করবে।

ওবায়দুল কাদেরের বক্তব্য শেষেই শুরু হয় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শোভাযাত্রা। নববর্ষ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাটি রাজধানীর বাহাদুর শাহ পার্ক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক ও কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

জুন 14, 2026
আদ্-দ্বীন মেডিকেল কলেজ

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

জুন 14, 2026
ডিএসসিসি

নির্ধারিত সময়ের পর শপিংমল-মার্কেট খোলা রাখলে ব্যবস্থা: ডিএসসিসি

জুন 14, 2026
Latest News
তরুণ উদ্ভাবক সাজ্জাদুল ইসলাম

শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজ

বন্ধ হচ্ছে না আদ্-দ্বীন মেডিকেল কলেজ

ডিএসসিসি

নির্ধারিত সময়ের পর শপিংমল-মার্কেট খোলা রাখলে ব্যবস্থা: ডিএসসিসি

আমির হামজা

আদালতে আত্মসমর্পণ করলেন আমির হামজা

milon

নতুন ৬৭০ স্কুল-কলেজ স্থাপন করবে সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার, দ্রুত ফেরানো হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক

ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকা দিলো বাংলাদেশ ব্যাংক

বজ্রসহ বৃষ্টি

সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস

রামিসা হত্যা

রামিসা হত্যার দায় স্বীকার করে জেল আপিলে যা বলেছেন আসামি সোহেল

শিক্ষামন্ত্রী

বর্তমান সরকার অতীতের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে : শিক্ষামন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa