
জুমবাংলা ডেস্ক : শারীরিকভাবে অসুস্থ রুহুল কবির রিজভীকে দেখে এলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় মোহাম্মদপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বাসায় তাকে দেখতে যান মান্না। রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার এ তথ্য নিশ্চিত করেছেন।
তুষার জানান, এসময় মাহমুদুর রহমান মান্না রিজভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন।
এসময় মান্নার সঙ্গে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত উপস্থিত ছিলেন। গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।
শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে গত ৯ মে হাসপাতাল থেকে বাসায় যান রিজভী। তবে এখনও পুরোপুরি সুস্থ না হওয়ায় বাসায় আইসোলশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


