Advertisement
স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার ডারউইনে চলা ৯ দলের টুর্নামেন্ট টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে ফাইনালে পা রেখেছে বাংলাদেশ এইচপি। প্রথম সেমিফাইনালে নর্দান টেরিটরির বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে বাংলাদেশ এইচপি।

অপর সেমিফাইনালে পাকিস্তান এ দলকে হারিয়ে বাংলাদেশ এইচপির প্রতিপক্ষ অ্যাডিলেড স্ট্রাইকার্স। আজ দুপুর সাড়ে ১২টায় ফাইনালে মুখোমুখি হবে দল দুটি।

ফাইনাল নিশ্চিতের ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট খরচায় স্কোরবোর্ডে ১৩৮ রানের পুঁজি দাঁড় করায় আকবর আলীর দল। দলের হয়ে ৩৪ বলে ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেন শামীম হোসেন। আফিফ হোসেনের ব্যাট থেকে আসে ২২ রান। বাংলাদেশকে সেমিফাইনালে তোলা মাহফুজুর রহমান রাব্বির ব্যাট থেকে আসে ২১ রান।

বাংলাদেশের দেওয়া ১৩৯ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও পরে খেলার নিয়ন্ত্রণ নেয় এইচপির বোলাররা। দলীয় ৪১ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে নর্দান টেরিটরি। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৭ রানে থামে টেরিটরির ইনিংস। ২১ রানের জয়ে ফাইনালে পা রাখে বাংলাদেশ এইচপি। বাংলাদেশি বোলারদের মধ্যে ৩ উইকেট শিকার করেছেন রিপন মণ্ডল।

অলিম্পিক পদক হাতে পেলেন ১১ দিন পর

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.