
অস্ট্রেলিয়াকে পরাজিত করার জন্য সকল খেলোয়াড়, কোচ এবং জাতীয় ক্রিকেট দলের সকল কর্মকর্তা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান ফখরুল।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির প্রেরিত এক বিজ্ঞপ্তিতে তিনি এ অভিনন্দন জানান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। তাতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্বাগতিক দল এগিয়ে গেছে ২-০তে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



